ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বাংলাদেশে করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা পদ্ধতি একটি রোল মডেল : স্বাস্থ্যমন্ত্রী


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৯-৪-২০২২ বিকাল ৫:০
বাংলাদেশে করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা পদ্ধতি একটি রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (৯ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির মাসিক সভায় তিনি এ কথা জানান।
 
এ সময় তিনি বলেন, বর্তমানে দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে এসেছে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনতে সরকারি নির্দেশনার পাশাপাশি জনসচেতনতা ব্যাপক ভূমিকা পালন করেছে। বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। সেইসাথে মৃত্যুর সংখ্যা ও শূন্যের কোটায় এসেছে।
 
এ সময় তিনি বলেন, দেশে ইতোমধ্যে ২৫ কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। একদিনে ১ কোটি করোনা টিকার ডোজ দিয়ে বিশ্বের মধ্যে বাংলাদেশ এক নজির সৃষ্টি করেছেন। যা অন্য দেশে সম্ভব হয়নি।এ সময় মন্ত্রী বলেন, সারাদেশের হাসপাতালগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এছাড়া হাসপাতালে কর্তব্যরত ২২৮ জন নার্সের জন্য আবাসন ব্যবস্থা, শূন্যপদ দ্রুত পূরণ করা হবে। হাসপাতালে বর্তমানে ডায়েরিয়ার ১০ বেডকে ৫০ শয্যা বিশিষ্ট পৃথক ডায়েরিয়ার ইউনিট খোলার ব্যাপারেও পদক্ষেপ নেয়া হবে জানান তিনি।
 
এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ্, সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী, কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম নবী, জেলা পাবলিক প্রসিউকিটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল, গড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ