মানিকগঞ্জে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২
মানিকগঞ্জের ঘিওরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নূরজাহান বেগম (৬২) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ এপ্রিল) সকালে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই নারী। এ ঘটনায় নিহতের ছেলে মো. সাদ্দাম খান বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ ওই দুই আসামিকে গ্রেফতার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার পয়লা ইউনিয়নের সাইলকাই গ্রামের আইয়ুব খানের ছেলে সাদ্দাম খান চাষের জন্য স্থানীয় নজরুল ইসলামে ভুট্টাক্ষেতের পাশ দিয়ে ট্রাক্টর নিয়ে যান। এ সময় ক্ষেতের ৫-৭টি ভুট্টা গাছ ভেঙে যায়। এতে ক্ষিপ্ত হয়ে জমির মালিক নজরুল ইসলাম সাদ্দামকে এলোপাতাড়ি মারতে শুরু করে। পরে সাদ্দামের চিৎকারে তার মা নুরজাহান ও তার বাবাসহ আশপাশের লোকজন এগিয়ে আসেন।
এ সময় নজরুল মোবাইলে কল দিয়ে তার এলাকার লোকজন ডেকে আনে। পরে দুপক্ষের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে নূরজাহান ও আইয়ুব খান মারাত্মক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নূরজাহান মারা যান। আইয়ুব খানকে ঢাকার হৃদরোগ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পরে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied