মানিকগঞ্জে মাত্র ১৩০ টাকায় পুলিশে চাকরি পেল ৩৯ জন
মানিকগঞ্জে মাত্র ১৩০ টাকায় পুলিশ কনস্টেবল পদে ৩৯ জন চাকরি পেয়েছেন । এদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ৬ জন নারী। কোনো ধরনের টাকা-পয়সা ছাড়াই শুধুমাত্র ব্যাংক ড্রাফটের ১৩০ টাকা দিয়ে পুলিশের চাকরি পেয়ে তাদের মধ্যে ব্যাপক আলোরণ সৃষ্ঠি হয়েছে। এভাবে চাকরি পেয়ে খুশিতে আত্মহারা উত্তীর্ণরাসহ এদের পরিবার-পরিজন।
শনিবার (৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে মানিকগঞ্জ পুলিশ লাইনসে ড্রিল শেডে উত্তীর্ণদের এই ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নিয়োগ বোর্ডের অপর দুই সদস্য রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাইন উদ্দিন ও সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামসহ মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হাফিজুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হোসাইন মোহাম্মদ রায়হান।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশে পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মানিকগঞ্জ জেলায় চূড়ান্তভাবে ৩৯ জন উত্তীর্ণ হয়েছেন। গত ২২ মার্চ জেলা পুলিশ লাইনস মাঠে ১ হাজার ২০০ জন চাকরিপ্রার্থীর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। ওই সময় মাঠ পরীক্ষায় ৩২১ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে ২৯ মার্চ লিখিত পরীক্ষায় ১০০ জন পাস করেন। এদের মধ্যে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় ৩৯ জন চূড়ান্তভাবে পাস করেন।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম বার-এর পুলিশ কনস্টেবল নিয়োগে একটি যুগান্তকারী পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। পুলিশ হেডকোয়ার্টার্স থেকেই সকল প্রক্রিয়া সম্পন্ন হয়। আমাদের এখানে শুধুমাত্র মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। এতে পুলিশ নিয়োগে কোনো ধরনের অনিয়মে সুযোগ নেই। নিজ নিজ যোগ্যতার মাপকাঠিতে তারা চাকরি পেয়েছে। বর্তমানে পুলিশের চাকরিতে কোনো টাকা-পয়সা কিংবা ঘুষ লাগে না। কেউ তদবির কিংবা দালালের মাধ্যমে টাকা দিলে তারা এমনিতেই বাদ পড়বে। কারণ, পুলিশের নিয়োগে এখন আর কোনো অনিয়ম হয় না। মানিকগঞ্জে উত্তীর্ণ ৩৯ জনই তাদের যোগ্যতায় চাকরি পেয়েছে বলে জানান তিনি।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied