ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাবিতে সাইবার বুলিং ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১০-৪-২০২২ দুপুর ১২:৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাইবার বুলিং ও মানসিক স্বাস্থ্য নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় সেইভ আওয়ার সোসাইটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ আলী একাডেমিক ভবনের গ্যালারিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, প্রযুক্তি হচ্ছে ধারালো অস্ত্রের মতো। এটা ব্যবহারের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। এই প্রযুক্তি শুধু তরুণরা ব্যবহার করছে না, ষাটোর্ধ্ব মানুষও এখন এই প্রযুক্তি ব্যবহার করছে। ব্যবহারকারী বৃদ্ধির ফলে অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। তাই এই মাধ্যমে যেন ফেক ইনফরমেশন ছড়িয়ে পড়তে না পারে, আমাদের সেদিকে সচেতন থাকা জরুরি। 

সাইবার বুলিং নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, প্রতিষ্ঠার পর থেকে রাজশাহীতে সাইবার ইউনিটের মাধ্যমে ৪০০-এর অধিক মামলা হয়েছে। দেখা যাচ্ছে, এই সাইবার বুলিংয়ের শিকার ৪৯% স্কুল-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। সোশ্যাল মিডিয়ায় এই বুলিংয়ের শিকার শিক্ষার্থীরা কারো সহযোগিতা না পেয়ে অনেক সময় আত্মহত্যা করতে বাধ্য হন। সাইবার বুলিংসহ অনলাইন জগতের যে কোনো সমস্যা সমাধানে আমরা কাজ করছি।

কর্মশালায় সেইভ আওয়ার সোসাইটি রাবি শাখার সভাপতি আবুল কালামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলাম, ছাত্র উপদেষ্টা তারেক নূর, অধ্যাপক গোলাম কিবরিয়া ফেরদৌস প্রমুখ।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?