ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মঠবাড়িয়া উপজেলাকে দ্বিখণ্ডিতের গুজবে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ১০-৪-২০২২ দুপুর ১:৩১

পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ রোববার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগ অফিসে আওয়ামী লীগের উদ্যোগে মঠবাড়িয়াবাসীকে বিভ্রান্ত করতে কতিপয় রাজনৈতিক ব্যক্তি কর্তৃক মঠবাড়িয়া উপজেলাকে দ্বিখণ্ডিত করার গুজব ছড়িয়ে রাজনৈতক স্বার্থ হাসিলের অপচেষ্টার বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর গণমাধ্যমকর্মীদের সামনে লিখিত বক্তব্যে বলেন, ৩১-৩-২০২২ইং তারিখে উপজেলাকে দ্বিখণ্ডিত করার গুজব ছড়িয়ে সস্তা জনপ্রিয়তা অর্জন করতে সাধারণ মানুষের মাঝে একটি গুজব ছড়িয়েছেন। তারা যুগে যুগে পরাজিত শক্তি হিসেবে মঠবাড়িয়ার মানুষের কাছে চি‎হ্নিত হয়ে আছেন। তারা প্রায়ত জাতীয় নেতা মহিউদ্দিন আহম্মেদ, মাহমুদা সওগাত ও ডা. আনোয়ার হোসেনকে নীলনকশার মাধ্যমে পরাজিত করেছিলেন।

তিনি আরো বলেন, তারা গত জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় নেত্রীর সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আশরাফুর রহমানকে আপেল মার্কার প্রতীকে নির্বাচনে প্রতিদ্ধন্দ্বী হিসেবে দাঁড় করিয়েছিলেন। তার ভাই রিয়াজ উদ্দিন আহম্মেদ জামায়াত-বিএনপির ভোটে বিদ্রোহী উপজেলা চেয়ারম্যান। গত ইউপি নির্বাচনে তাদের মনোনীত অধিকাংশ ইউপি চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীরা পরাজিত হওয়ায় জনগণের মাঝে মঠবাড়িয়া উপজেলার ৪টি ইউনিয়ন তেলিখালীর সাথে সম্পৃক্ত হওয়ার মিথ্যা গুজব ছড়িয়ে জনগণের মাঝে সস্তা জনপ্রিয়তা অর্জনে ব্যস্ত হয়ে পড়েছেন। অথচ জনগণ তাদের মিথ্যা প্রপাগান্ডা বুঝতে পেরে তাদের ওই দিনের মিছিল০মিটিং ও স্মারকলিপি প্রত্যাখ্যান করেছেন। এসব ষড়যন্ত্রের পেছনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সফল চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ পিরোজপুর-৩ আসনের মনোনয়প্রত্যাশী এবং তিনি জনগনের মাঝে ইতোমধ্যেই ব্যাপক আস্থা অর্জন করেছেন। যে কারণে তার বিজয় সুনিশ্চিত ভেবে তার বিরুদ্ধে এহেন  মিথ্যা ষড়যন্ত্রে মেতে উঠেছে।

তিনি বলেন, নতুন উপজেলা হতে হলে আড়াই লাখ জনসংখ্যার প্রয়োজন। তাছাড়া রাষ্ট্রের সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্ত অপরিহার্য ও স্থানীয় এমপি ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মতামত প্রয়োজন। যারা মিছিল-মিটিং ও স্মারকলিপি দিয়েছেন তাদের কাছে এ ধরনের কোনো যুক্তিযুক্ত নথি নেই এবং কাউকে দেখাতেও পারননি। শুধুমাত্র হাওয়ায় গুজব ছড়িয়ে জনগণের কাছ থেকে মহিউদ্দিন মহারাজকে বিচ্ছিন্ন করার পাঁয়তারা মাত্র। যেসব নেতার ছত্রছায়ায় জামায়াত-বিএনপি মিছিল করে বরং খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথ প্রকম্পিত করেছিল, তাদের সে সিদ্ধান্তকে চরমভাবে ধিক্কার জানাই।

এ সময় উপস্থিত ছিলেন- পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি  ও সাবেক পৌর প্রশাসক আলহাজ একেএম সেলিম মিঞা, পৌর আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন আফজাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ উল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মনি, যুবলীগের সাবেক সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ, ইউপি চেয়ারম্যান শাহজান হাওলাদার, হারুন অর রশিদ তালুকদার, ফজলুল হক খান রাহাত, রফিকুল ইসলাম রিপন, রিয়াজুল আলম ঝনো, নাসির হোসেন হাওলাদার, আবু হানিফ খান প্রমুখ।

এমএসএম / জামান

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ

নাচোলে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সময় মত অফিস না আসার অভিযোগ