মহেশপুর থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
ঝিনাইদহের মহেশপুর থানার নবাগত ওসি মো. সেলিম মিয়ার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে ওসির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মো. সেলিম মিয়া বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিক ও পুলিশের কাজের উদ্দেশ্য একই, মানুষের সেবা করা। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে।
এ সময় তিনি আরো বলেন, আমার নীতি হচ্ছে যে কোনো ঘটনায় পুলিশ খুব কম সময়ে ওই স্থানে পৌঁছাবে এবং ব্যবস্থা গ্রহণ করবে। আমি মামলা তদন্তে কোনো অসঙ্গতি পছন্দ করি না। জনগণকে সেবা দেয়ার জন্য আমার কার্যালয় সব সময় উন্মুক্ত থাকবে।
মতবিনিময় সভায় প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন বলেন, ক্ষমতাসীন কারো বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে সর্বপ্রথম পুলিশ দিয়ে সাংবাদিকদের হয়রানি করার চেষ্টা করা হয়। এ ব্যাপারে আপনি একটু লক্ষ্য রাখবেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রেসক্লারের সাধারণ সম্পাদক বাবর আলী বাবু, সাংগঠনিক সম্পাদক পলাশ রহমান, মডেল প্রেসক্লারের সভাপতি আবুল হোসেন লিটন, সাধারণ সম্পাদক অসীম মোদক, মহেশপুর প্রেসক্লারের সভাপতি আব্দুস সেলিম, মহেশপুর প্রেসক্লারের সাধারণ সম্পাদক এমদাদুল হক দুলু, প্রেসক্লাব মহেশপুরের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংবাদিক শামীম খান, হাসান আলী, সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় সাংবাদিকরা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আরো জোরদার পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এমএসএম / জামান
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত