বাঘায় নারী-শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের উদ্বোধন
রাজশাহীর বাঘা দেশ ব্যাপী প্রতিটি থানায় নারী-শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের উদ্বোধন করা হয়।রোববার(১০ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন। সারা দেশের ন্যায় বাঘা থানাও সরাসরি ভার্চুয়াল এ অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি)সাজ্জাদ হোসেন সাজুর আমন্ত্রণে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্ক উদ্বোধন কালে সরাসরি প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু,মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,আড়ানী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক,চকরাজাপুর ইউপি বাবুল দেওয়ান,তদন্ত (ওসি)আঃকরিম ও বাঘা থানার অন্তর্গত অনেক গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ সকল পুলিশ অফিসাগন ও কনেস্টোবল উপস্থিত ছিলেন।
মুজিববর্ষ উপলক্ষে পুলিশ দেশের প্রতিটি থানা এলাকায় গৃহহীন পরিবারের জন্য একটি গৃহ নির্মাণ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক স্থাপনের মানবিক উদ্যোগ নিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে ঘোষণা করেছিলেন, বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার বাস্তবায়নে সহায়ক হিসেবে পুলিশ গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করছে। এ কর্মসূচির আওতায় ৫১৯টি থানা এলাকায় ৫২০টি গৃহ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৪০০ গৃহ হস্তান্তর করা হচ্ছে। ৪১৫ বর্গফুট আয়তনের দৃষ্টিনন্দন প্রতিটি গৃহ পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। তারই ধারাবাহিতায় বাঘা থানা মৃত সাত্তার আলীর স্ত্রী দুস্থ নারী সুফিয়া বেগমকে বাউসা ইউপি'র দীঘা দুই রুম,রান্নাঘর ও টয়লেটসহ একটি বাড়ি নির্মাণ করে দেন।উল্লেখ্য টয়লেট খরচ বাঘা থানার অর্থায়নে নির্মাণ করা হয়।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা
পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল
গোদাগাড়ীতে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা
হাতিয়ায় মেঘনার আগ্রাসনে এবার হুমকির মুখে পূর্বপুরুষের কবরস্থান: চরম উদ্বেগ
রায়গঞ্জে পা হারানো লোকমানকে হুইলচেয়ার দিল অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশন
মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
সিলেটে নকল ও নিষিদ্ধ পণ্য তৈরির কারখানায় যৌথ অভিযান: ১ জনের কারাদণ্ড, ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা
উলিপুরে অটোরিকশার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু
কেশবপুরে পরকীয়া দেখে ফেলায় দম্পতিকে হত্যা: প্রেমিক যুগল গ্রেপ্তার
পোশাকশিল্প অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি
শ্রমিক অসন্তোষ ঘিরে টঙ্গীর শিল্পাঞ্চলে সতর্ক বিএনপি, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের অবস্থান
ওসমানীনগরে প্রেমিকার বাবার ছুরিকাঘাতে যুবক নিহত: মহাসড়ক অবরোধ
Link Copied