ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে ১১২ গ্রাম হেরোইনসহ নয় মাদক কারবারীকে গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১০-৪-২০২২ দুপুর ৪:২৩
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ১১২ গ্রাম হেরোইনসহ নয় মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে ডিবির একাধিক চৌকশ আভিযানিক দল।
 
রোববার (১০ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া থানায় পৃথক ৩টি মামলা দিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।
 
মাদক কারবারীরা হলো, সাটুরিয়া উপজেলার ভাসিয়ানী কৃষ্ণপুর এলাকার মোঃ নয়া মিয়ার ছেলে মোঃ আওলাদ হোসেন (৪২), 
মৃত সুলতান উদ্দিনের ছেলে ওয়াদুদুর রহমান (৪৫), কামতা (চরপাড়া) এলাকার মোঃ সবুর উদ্দিনের ছেলে আঃ রাজ্জাক (২৫), ধুল্যা এলাকার আঃ আজিজের ছেলে আরিফুল ইসলাম (৩০), মৃত আরজ তুল্লার ছেলে মোয়াজ্জেম হোসেন (২৯), কমলপুর এলাকার নুরু মিয়ার ছেলে মোঃ লাভু (৩৪), হরগজ পূর্বনগর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে লুৎফর রহমান (৫২), গোলড়া পশ্চিমপাড়া এলাকার  মোজাফ্ফর আলীর ছেলে শামীম হোসেন (৩১) এবং ভাসিয়ানী কৃষ্ণপুর এলাকার
আঃ জব্বারের ছেলে মোঃ ফারুক হোসেন (৩৫)।
 
এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার (ডিবির) ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ও রাতে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড থেকে ১১২ গ্রাম হিরোইনসহ মাদক কারবারীদের গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড  থেকে ১০০ গ্রাম হিরোইনসহ মোঃ আওলাদ হোসেন,
 ওয়াদুদুর রহমান এবং আঃ রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। একই বাসস্ট্যান্ড থেকে ৭ গ্রাম হিরোইনসহ গ্রেফতার করা হয়েছে মোঃ আরিফুল ইসলাম মোঃ মোয়াজ্জেম হোসেন ও মোঃ লাভুকে এবং মানিকগঞ্জ সদর উপজেলার গোলড়া চরখন্ড এলাকা থেকে ৫গ্রাম হিরোইনসহ মোঃ লুৎফর রহমান,মোঃ শামীম হোসেন,ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়। 
 
তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ