ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুর জেলা বিএনপির সভাপতির জামিন না মঞ্জুর


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০-৪-২০২২ দুপুর ৪:৪৯

চাঁদপুর জেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জামিন না মঞ্জুর কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

১০ এপ্রিল রোববার সকালে চাঁদপুর জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান এর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

পরে দুপুর ১২টায় তাকে প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানতে পেরে আদালত প্রাঙ্গন ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে নেতা-কর্মীরা তাৎক্ষনিক বিক্ষোভ করে। এসময় অনেক নেতা-কর্মী রাস্তায় শুয়ে পড়ে। এসময় রাস্তায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।

চাঁদপুর জেলা বিএনপির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. সেলিম উল্ল্যাহ সেলিম বলেন, ২০১৮ সালের নির্বাচন বানচালের জন্য বিএনপির বিরুদ্ধে গায়েবী মামলা করা হয়। কালীবাড়িতে ঘটনার দিন তিনি হাজারো নেতা-কর্মী নিয়ে রেললাইন উত্তোলন করেছেন মর্মে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যার নং জিআর ৫৬১, এসটিসি ১/২২। তিনি এ গায়েবী মামলার কোন আসামী ছিলেন না। নতুন করে তার নাম চার্জশীটে অন্তভুক্ত করা হয়েছে। সেই প্রেক্ষিতে আজকে তিনি আদালতে আত্মসমর্পণ করতে এসেছেন। আমি এ মামলার প্রধান আসামী। এ মামলার সকলে জামিনে রয়েছে। আমরা এ গায়েবী মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হলেন অ্যাড. রনজিৎ রায় চৌধুরী।আসামী পক্ষের আইনজীবী ছিলেন এটিএম মোস্তফা কামাল।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ