ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপায় ইসমাইল হত্যা মামলার মূল আসামিদের গ্রেফতার না করায় স্থানীয়দের ক্ষোভ


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ১০-৪-২০২২ বিকাল ৬:১৪
পটুয়াখালীর গলাচিপায় পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে এক মুদি দোকানে হামলা, ভাংচুর ও দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে সন্ত্রাসী ও গুণ্ডা রফিক মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গত ১ এপ্রিল শুক্রবার রাত ৮টার দিকে জেলার গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মা‌টিভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত মুদি দোকানির নাম ইসমাইল হাওলাদার। তিনি ওই এলাকার মৃত সেকান্দার হাওলাদা‌রের ছে‌লে। আটক তিনজন হলেন- নুর মোহাম্মদ হাওলাদার, বাহাউ‌দ্দিন হাওলাদার ও হৃদয় মোল্লা। তাদের বাড়ি একই এলাকায়। হৃদয় মোল্লার বড়ি ডাকুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে।
 
স্থানীয়রা জাননা. ওই মু‌দি তার দোকা‌নে বা‌কি নেয়া বাবদ স্থানীয় র‌ফিক মোল্লার কা‌ছে কিছু টাকা পে‌তেন ইসমাইল। ব‌কেয়া পাওনা প‌রি‌ষোধের তা‌গিদ দেয়া নি‌য়ে সকা‌লে তার সঙ্গে র‌ফি‌কের কথা কাটাকা‌টি ও হাতাহা‌তি হয়। এর জেরে ক্ষিপ্ত হ‌য়ে র‌ফিক মোল্লা তার আত্মীয়স্বজনসহ ৫০-৬০ জন লোক নি‌য়ে রাত ৮টার দি‌কে ইসমাইলের দোকানে হামলা ও ভাংচুর চালায়। একপর্যা‌য়ে হামলাকারীরা ইসমাইল‌কে দোকান থে‌কে না‌মি‌য়ে পি‌টি‌য়ে গুরুতর জখম ক‌রে। মাথায় আঘাত পাওয়া ইসমাইল‌কে স্থানীয়রা উদ্ধার ক‌রে গলা‌চিপা হাসপাতা‌লে নেয়। সেখানে রাত সোয়া ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রে‌ন।
 
বাবার হত‍্যার বিচার চেয়ে নিহত ইসমাইলের ছোট ছেলে মো. রাকিব হাওলাদার বাদী হয়ে ১৬ জন ও অজ্ঞাতনামা আরো চারজনসহ মোট ২০ জনের নামে একটি হত‍্যা মামলা দায়ের করেন (মামলা নং ১, ধারাঃ ১৪৩/৪৪৮/৩২৩/৫০৬/৩০২/৩৪ পিঃ সিঃ)। 
 
মৃত‍ ইসমাইলের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ইসমাইল মার্ডার হওয়ার পর তিন আসামি গ্রেফতার হলে গত ১০ দিন অতিবাহিত হলেও মূল আসামিসহ মোট ১ আসামি রয়েছে ধরাছোঁয়ার বাইরে। আমরা কি এর বিচার পাব না?
 
গলা‌চিপা থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার ইসলাম জানান, ঘটনাস্থ‌লে অভিযান চা‌লি‌য়ে তিনজন‌কে আটক ক‌রেছি। ডিজিটাল পদ্ধতি ব‍্যবহার করে র‌ফিকসহ বা‌কি‌ আসামিদের আটকে অভিযান অব‍্যাহত রয়েছে।

এমএসএম / জামান

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া

মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী

পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল

বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু