মাদারীপুরে হত্যা মামলার আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশের এসআই আহত
মাদারীপুরের কালকিনিতে একটি হত্যা মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের এক এসআইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আসামিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় এসআই পলাশ কুমার সাহাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার মাথায় ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের বেশ কয়েকটি চিহ্ন রয়েছে বলে চিকিৎসক জানিয়েছে। আহত এসআই পলাশ কুমার সাহা কালকিনি উপজেলার খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত।
কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল জানান, ওই এলাকার আল আমিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লাট্টু বেপারীকে ধরতে রোববার রাতে মধ্যচর এলাকায় অভিযানে যান খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) পলাশ কুমার সাহাসহ পুলিশের একটি দল। এ সময় আসামিপক্ষের লোকজন পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে আসামিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এসআই পলাশ কুমার সাহাকে গুরুতর আহত করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আসামিদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সজিব ভক্ত জানান, আহত এসআই পলাশকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার মাথা ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের বেশ কয়েকটি চিহ্ন রয়েছে।
এমএসএম / জামান
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা