হিন্দু শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে রাবিতে অবস্থান কর্মসূচি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হৃদয় মণ্ডল, আমোদিনী পালসহ হিন্দু শিক্ষকদের বিরুদ্ধে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সনাতন শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন পালিত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ড. আনন্দ কুমার সাহা বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় হিন্দু সম্প্রদায়ের জনসংখ্যা ছিল ১৫ শতাংশ। বাংলাদেশে যেন হিন্দুরা বাস করতে না পারে, তারা যেন অন্যত্র চলে যায়, সে ব্যবস্থা করছে এ দেশের একটি চক্র। ফলে হিন্দু সম্প্রদায় ১৫ শতাংশ থেকে নেমে ৮ শতাংশে চলে এসেছে। সচেতন সমাজকে একত্রিত হয়ে এ কুচক্রী মহলের বিরুদ্ধে দাঁড়াতে হবে। শুধু হৃদয় মণ্ডল নয়, এমনভাবে অনেক দিন ধরেই সনাতন ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার করা হচ্ছে।
নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুমনা সরকার বলেন, দুর্গাপূজায় প্রতিমা ভাংচুর করা হচ্ছে। রংপুরে হিন্দু ধর্মাবলম্বীর ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হচ্ছে। আমরা একটি স্বাধীন ভূখণ্ডে বাস করি। হৃদয় মণ্ডল একজন শিক্ষক, তিনি একজন সনাতন ধর্মাবলম্বী। তার বিরুদ্ধে মিথ্যা মামলা এনে তাকে অত্যাচার করা হয়। আমাদের কেন এ অত্যাচার সহ্য করতে হবে? এ সাম্প্রদায়িক চক্রকে আমাদের নির্মূল করতে হবে।
একই বিভাগের সহকারী অধ্যাপক কৌশিক সরকার বলেন, কিছু কিছু ব্যক্তির ষড়যন্ত্রের ফলে ছোট ঘটনাগুলো বড় আকার ধারণা করে। একদল মানুষ সব সময় শান্তি-শৃঙ্খলাকে বিঘ্নিত করতে চায়। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। ব্যক্তি রেষারেষিকে ভুলে সকলকে সব সময় একত্রিত হয়ে থাকতে হবে।
চারুকলা বিভাগের শিক্ষার্থী মনু মোহন বাপ্পার সঞ্চালনায় কর্মসূচিতে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক অমিত কুমার দত্তসহ অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied