কুড়িগ্রামে জেলা পরিষদের অর্ধকোটি টাকার চেক বিতরণ
কুড়িগ্রামে জেলা পরিষদের এডিপির বরাদ্দের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) বিকেলে জেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে এসব চেক বিতরণ করা হয়। ২০২০-২১ অর্থবছরে এডিপি থেকে প্রাপ্ত বরাদ্দ ৪ কোটি ৯০ লাখ টাকার মধ্যে মোট প্রকল্প গ্রহণ করেছে ২৮৯টি। দরপত্র আহ্বান করেছে ১৪৮টি। প্রকল্প ২ কোটি ৯৪ লাখ টাকা এবং ১৪১টি সিপিপিসি প্রকল্প ১ কোটি ৯৬ লাখ টাকার মধ্যে প্রথম কিস্তির প্রায় অর্ধকোটি টাকা বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানকে চেকের মাধ্যমে প্রদান করা হয়।
এসব চেক বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি (সাবেক এমপি) মো. জাফর আলী। এ সময় অন্যদের মধ্যে জেলা পরিষদ সদস্য কাজী নাজমুল হোসেন লাল, মো. রেজাউল করিম লিচু, মো. একরামুল হক বুলবুল, শিউলী বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
চেক বিতরণকালে জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী জানান, প্রাপ্ত বরাদ্দের অবশিষ্ট টাকার চেক ৩০ জুনের মধ্যে পর্যায়ক্রমে সকল প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ শেষ করা হবে।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন