রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাতে হুমকি, সকালে শিক্ষার্থীকে হল থেকে বের করে দিল ছাত্রলীগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শের–ই–বাংলা হলের এক আবাসিক শিক্ষার্থীকে হল থেকে বের করে দিয়েছেন ছাত্রলীগের এক নেতা। গতকাল সোমবার রাত ১২টার দিকে সিট ছেড়ে দেওয়ার হুমকি দেওয়ার পর আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হল থেকে ওই ছাত্রের জিনিসপত্র বের করে দেওয়া হয়।
অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম মোস্তাফিজুর রহমান ওরফে রাতুল। তিনি শের-ই-বাংলা হল ছাত্রলীগের সভাপতি।ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আকিব জাভেদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। তিনি শের–ই–বাংলা হলের ১২৯ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর ওই কক্ষে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কমল কুমার পাল নামের এক শিক্ষার্থীকে তুলে দিয়েছেন। ওই শিক্ষার্থীর আবাসিকতা নেই।আকিব বলেন, গতকাল রাত ১২টার দিকে হলের ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর তার কক্ষে আসেন। তাকে বলেন, ‘তোমাকে কে তুলেছে এই বেডে। তোমার সাহস তো কম নয়, তুমি এই বেডে উঠেছ! এই হলে তোমাকে যেন আর না দেখি। কাল সকাল ৯টার মধ্যে এখান থেকে বের হয়ে যাবি।’ আকিব আরো বলেন, "পরে সকাল ৯টায় সাত থেকে আটজন এসে আমার বইপত্রসহ সব জিনিস বাইরে ফেলে দেন।"তিনি বলেন, ‘আমার আর যাওয়ার জায়গা নেই। কোথায় যাব? হলে এলে ছাত্রলীগ মারতে পারে।’ তবুও তিনি হলেই থাকবেন। প্রাধ্যক্ষও ফোন ধরেননি বলে জানান আকিব।
আকিবের আবাসিকতা থাকার পরও কেন বের করে দেওয়া হলো, জানতে চাইলে রাতুল বলেন, ‘আকিবের আবাসিকতা আছে কি না, এটা আমি জানি না। অনেক সময় শিক্ষার্থীরা আমাদের কাছে আসেন, হল প্রাধ্যক্ষের কাছে যান। আমরাও হলে তুলে দিই।’
ভুক্তভোগী শিক্ষার্থী আকিব জাভেদের বাড়ি কুষ্টিয়ার সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর গ্রামে। তার বাবার নাম মো. মোক্তার আলী। পাঁচ মাস আগে তিনি মারা যান। চার ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। অন্য ভাইরা কৃষিকাজ করেন। তাঁদের আলাদা সংসার। ছোট ভাই একটি মাদ্রাসায় পড়ে। লেখাপড়া চলে আত্মীয়স্বজনদের টাকা দিয়ে।
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ মো. হবিবুর রহমান বলেন, আজ সকালে তিনি ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে সবকিছু শুনেছেন। ওই শিক্ষার্থী হলের এবং ওই কক্ষের আবাসিক শিক্ষার্থী। আকিব ওই কক্ষে আজ থেকেই থাকবেন। এ বিষয়ে তারা ব্যবস্থা নিচ্ছেন।
এমএসএম / এমএসএম
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন
পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত
Link Copied