ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে লুট হওয়া পিকআপভ্যানসহ ৮ ডাকাত গ্রেপ্তার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১২-৪-২০২২ বিকাল ৫:১৬
মানিকগঞ্জে গরু ডাকাতির ঘটনায় সিসিটিভির ফুটেজ ও তথ্যপ্রযুক্তি সহায়তায় লুট হওয়া পিকআপভ্যানসহ আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
 
গ্রেপ্তাররা হলো- মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লাউতারা গ্রামের আলমগীর শেখ, বাবু খাঁ, বন্ধুলট গ্রামের আবু দাউদ, বিষ্ণুপুর গ্রামের শেখ ইলিয়াজ, শিবালয় উপজেলার ধুসর গ্রামের সাইফুল ইসলাম, সাভার উপজেলার ইমান্দিপুর গ্রামের রফিকুল ইসলাম, জয়পুরহাট জেলার কালাই উপজেলার গঙ্গাদাশপুর গ্রামের শাজাহান ও শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার মরিচাপাড়া গ্রামের মঙ্গল আলী।
 
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্লা জানান, গত ৬ এপ্রিল হরিরামপুর উপজেলার কৌড়িতে অবস্থিত সিএফসিএল ডেইরি ফার্মের ৩টি ষাঁড় ফার্মের নিজস্ব পিকআপভ্যানে করে ঢাকায় নেয়ার পথে সিংগাইর উপজেলার গাড়াদিয়া এলাকায় ১০-১২ জন ডাকাত ব্যারিকেড দিয়ে ওই পিকআপের চালক মাহবুবুল্লাহ, রাখাল রহমত ও সোহানকে মারধর করে গরুসহ পিকআপভ্যানটি লুট করে। এ ঘটনায় ১০ এপ্রিল গরুর ফার্মের পক্ষ থেকে সিংগাইর থানায় মামলা করা হয়। পরে ডাকাতির রহস্য উন্মোচন ও ডাকাত সদস্যদের গ্রেপ্তারের জন্য মাঠে নামে পুলিশ। এরপর সিসিটিভির ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে সাভারের আশুলিয়া, ধামরাই ও গাজীপুর জেলার জয়দেবপুর এবং বাসন এলাকা থেকে ৮ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
 
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, ডাকাতরা গরুগুলো লুট করে নিয়ে গিয়ে দ্রুত জবাই করে তার মাংস বিক্রি করে। পুলিশ ওই ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার ও লুট হওয়া পিকআপভ্যানটি জব্দ করেছে। গ্রেপ্তার ৮ ডাকাতের মধ্যে ৬ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছে। বাকি দুইজনকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ