গলাচিপায় ইসমাইল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মাটিভাংগা বাজারের দোকানদার ইসমাইল হাওলাদার এর হত্যাকান্ডে জরিত খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে ১২ই এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় মাটিভাংগা বাজার ও পশ্চিম কাছারিকান্দা গ্রামের নারী-পুরুষ সাধারণ জনগন ফেস্টুন ব্যানার লিফলেট নিয়ে ইসমাইল হাওলাদারকে পিটিয়ে হত্যার বিচারের দাবিতে গলাচিপা উলানিয়া সরকে এক মানববন্ধন করে। পরে নারী-পুরুষসহ সাধারণ জনগণ বিভিন্ন রাস্তাঘাট ঘুরে এক বিক্ষোভ মিছিল করেন। এসময় বক্তা মো.শাকিল খান বলেন, ইসমাইল হাওলাদারকে পিটিয়ে যারা হত্যা করেছে তাদের প্রধান আসামি এখনো গ্রেফতার হয়নি তবে পুলিশের প্রতি আমাদের আস্থা আছে, এবং আমরা চাই খুব দ্রুত এই খুনিদের গ্রেফতার করে সুষ্ঠু নিরপেক্ষ ভাবে বিচার করে অতিবিলম্বে ফাঁসি কার্যকর করা হোক।
এছাড়াও মৃত ইসমাইল হাওলাদারের স্ত্রী বলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দাবী আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই।
এমএসএম / এমএসএম
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
Link Copied