মানিকগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে বেত্রাঘাত করায় শিক্ষক বরখাস্ত
মানিকগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে বেত্রাঘাত করার ঘটনায় সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিস উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে শিক্ষার্থীর বাবার অভিযোগের পরিপেক্ষিতে স্কুলের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে ওই শিক্ষককে বরখাস্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বেত্রাঘাত করার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ষষ্ঠ শ্রেণির ক্লাসরুমে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তার বাবা স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বরাবর অভিযোগ করেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় সহকারী শিক্ষক মো. আনিস উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অভিযুক্ত শিক্ষক মো. আনিস উদ্দিন বলেন, স্কুলের নির্দেশনা অনুযায়ী ছাত্রদের চুল ছেঁটে ছোট করে স্কুলে আসতে বলি। কিন্তু কয়েকজন ছাত্র স্কুলের সিদ্ধান্ত না মেনে তাদের ইচ্ছেমতো চুল রেখে স্কুলে আসার কারণে আমি গতকাল ৪ জনকে বেত্রাঘাত করি। এদের মধ্যে একজনের বাবা অভিযোগ করেছেন। আমি দোষ স্বীকার করে ওই শিক্ষার্থীর বাবার কাছে গিয়ে দুঃখ প্রকাশ করেছি।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা জানান, স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীকে মারধরের ঘটনাটি শুনেছি। বিষয়টি নিয়ে তদন্ত কমিটির সদস্যদের সাথে বসা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied