ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আনোয়ারায় বঙ্গোপসাগরে গুলিবিদ্ধ হয়ে রায়পুরের এক জেলে নিহত


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৪-২০২২ রাত ১০:৬
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নে বঙ্গোপসাগরে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ রাসেল (১৯) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
 
১৩ এপ্রিল বুধবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দক্ষিণ পরুয়াপাড়া ছত্তার মাঝি ঘাটের পশ্চিমে সাগরে এ ঘটনা ঘটে।
 
নিহত মোহাম্মদ রাসেল উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া গ্রামের মোহাম্মদ রফিকের ছেলে।
 
নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেলসহ স্থানীয় কয়েকজন মৎস্যজীবী সাগরে মাছ ধরার জন্য বাঁশের খুঁটিতে পেকুয়া জাল বসায়। মৎস্য আইন অনুযায়ী পেকুয়া জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ। বুধবার দুপুরে সাগরে বসানো জাল তুলে নিয়ে যাচ্ছে কোস্টগার্ড, এমন খবরে মোহাম্মদ রাসেললসহ আরো কয়েকজন মৎস্যজীবী সাগরে যান।পরে রাসেলকে গুলিবিদ্ধ অবস্থায় ছত্তার মাঝি ঘাটের বেড়িবাঁধে নিয়ে আসেন মৎস্যজীবীরা। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
স্থানীয় লোকজনের অভিযোগ, মৎস্যজীবীরা সাগরে জাল বসানোর পর কোস্টগার্ডের একটি টিম জালগুলো জব্দ করতে যায়। তখন মৎস্যজীবীদের সঙ্গে কোস্টগার্ড সদস্যদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে কোস্টগার্ড গুলি চালায়।এতে রাশেল গুলিবিদ্ধ হয়।
 
রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমিন শরীফ জেলেকে মেরে ফেলা হয়েছে দাবি করে এ ‘হত্যাকাণ্ডের’ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন তিনি।
 
স্থানীয়দের এ অভিযোগ নাকচ করে কোস্টগার্ড পূর্ব জোনের সাঙ্গু কন্টিনজেন্ট কমান্ডার সাজু আহমেদ বলেন,সাগরে গুলিবিদ্ধ হয়ে এক তরুণের মৃত্যুর তথ্য আমরা পেয়েছি। তবে সেখানে কোস্টগার্ডের কোনো টিম অভিযানে ছিল না। কে বা কারা গুলি করেছে, এর সঙ্গে কোস্টগার্ডের কোনো সম্পৃক্ততা নেই।
 
গহিরা বার আউলিয়া নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দিন রাসেল বলেন, কোস্টগার্ডের বিরুদ্ধে যে অভিযোগ সেটি আমরা নিশ্চিত নই। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিষয়টি জানা যাবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার