ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাবিতে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৪-২০২২ দুপুর ৪:৩২

বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষ উদযাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নববর্ষ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। নববর্ষ উপলক্ষে বাঙালীর ঐতিহ্যবাহী হালখাতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গত দুবছর করোনা মহামারী কারণে ছোট পরিসরে আয়েজন করা হলেও এবছর পরিস্থিতি একটু স্বাভাবিক। তবে এবার পহেলা বৈশাখ পালিত হয়েছে ভিন্ন আঙ্গিকে। দুই পর্বে অনুষ্ঠিত হয় এবারের বৈশাখের আয়োজন। প্রথম পর্বে হালখাতা অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় মিষ্টিমুখ করার মাধ্যমে দিনটি উৎযাপন করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এবারের পহেলা বৈশাখে ছিল না মঙ্গল শোভাযাত্রা।  এ বছর পবিত্র মাহে রমজান এবং বাংলা নববর্ষ একই মাসে অনুষ্ঠিত হওয়ায় সংক্ষিপ্ত করা হয় কর্মসূচী।

সরজমিনে গিয়ে দেখা যায়, সম্পূর্ণ চারুকলা অনুষদকে জাঁকজমক ভাবে সাজানো হয়েছে । ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি পড়ে ঘুরতে দেখা যায়। ছোট ছোট দোকান, পসরা সাজিয়ে বসে আছে দোকানদার, এবং সেখানে ছোট বড় সকলের ভীড় জমাতে দেখা যায়।

পরিসংখ্যান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মনোজ রায় বলেন, "বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দুই বছর পর এবার ক্যাম্পাসে বৈশাখ উদযাপন করার সুযোগ পেয়েছি। অন্য বছরের তুলনায় আয়োজন কম হলেও, সবাই একসাথে আনন্দ করতে পারছি, তাই ভালো লাগছে‌।"

চারুকলা অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য  অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, প্রক্টর আসাবুল হকসহ প্রমুখ।

সন্ধ্যা  সাড়ে ছয়টায় নববর্ষের হালখাতার মিষ্টিমুখ ও ইফতারির আয়োজন করা হয়েছে । অনুষ্ঠান রাত সাড়ে সাতটা পর্যন্ত চলবে। বৈশাখ মাসের শেষের দিন মঙ্গল শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?