মানিকগঞ্জে ফ্ল্যাট থেকে গৃহবধৃর মৃতদেহ উদ্ধার: থানায় মামলা
মানিকগঞ্জে একটি ফ্ল্যাটবাসা থেকে সানজিদা আক্তার রূপা (২৪) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে শহরের উত্তর সেওতা এলাকা থেকে ওই গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে
পলাতক রয়েছে সানজিদার স্বামী শহীদুল ইসলাম।
এঘটনায় বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে নিহতর ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে নিহত গৃহবধূর স্বামী শহীদুল ইসলাম, তার বড় ভাই জাহিদুল ইসলাম, মা আঙ্গুরি বেগম এবং ভগ্নিপতি নাসির উদ্দিনকে আসামী করে মানিকগঞ্জ সদর থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা করেন।
নিহত সানজিদা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বনগ্রাম এলাকার শহীদুল ইসলামের স্ত্রী। তিনি তার স্বামী ও এক ছেলেকে নিয়ে মানিকগঞ্জের উত্তর সেওতা এলাকার নুরুল ইসলামের ফ্লাট বাড়ীর ৫ম তলার একটি ফ্ল্যাটবাসা ভাড়া নিয়ে থাকতেন।
পুলিশ এবং নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বনগ্রাম এলাকার জহিরুল ইসলামের ছেলে শহীদুল ইসলামের সঙ্গে পাশের মাহমুদনগর গ্রামের মৃত আনোয়ার হোসেনের মেয়ে সানজিদার বিয়ে হয়। শহীদুল মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একটি ফার্মেসিতে ওষুধের ব্যবসা করেন। এ কারনে শহিদুল ইসলাম স্ত্রী সানজিদাকে নিয়ে মানিকগঞ্জে বাসা ভাড়া নিতে থাকতেন।
নিহত সানজিদার ভাই মনিরুল ইসলাম বলেন, বিয়ের সময় যৌতুক হিসেবে স্বর্ণালঙ্কার ও আসবাবসহ গৃহস্থলাদির মালামাল দেওয়া হয়। বিয়ের দুই বছর পর থেকে পুনরায় যৌতুকের টাকার জন্য সানজিদার স্বামী শহীদুল সানজিদাকে শারিরিক ও মানসিক নির্যাতন করতো।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ রউফ সরকার বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছেন।
এ ঘটনায় মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহাসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভাস্কর সাহা বলেন, ওই গৃহবধূর লাশ জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর গৃহবধূর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied