মাদারীপুরে পুলিশের উপর হামলার ঘটনায় অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেফতার
মাদারীপুরের কালকিনিতে পুলিশের উপর হামলার ঘটনায় এজাহারভুক্ত ৬ আসামীকে রিভলবার, পাইপগান, পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরে সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব-৮ এর বরিশাল অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. জামিল হাসান।
গ্রেফতারকৃতরা হলেন,মো রাসেল বেপারী(২৮), মহিউদ্দিন ওরফে লাট্টু বেপারী (৫২), নয়ন বেপারী(২২), ওসমান বেপারী (২২), সবুজ বেপারী (৩০), শাকিল বেপারী (১৮)। তারা কালকিনি উপজেলার মধ্যচর এলাকায় বাসিন্দা।
র্যাব অধিনায়ক মো. জামিল হাসান জানান, গত ১০ এপ্রিল মাদারীপুরের কালকিনি থানার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যেরচর এলাকায় আল আমিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী লাট্টু বেপারীকে ধরতে মধ্যচর এলাকায় অভিযানে যান খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) পলাশ কুমার দাস। এ সময় আসামীপক্ষের লোকজন পলাশ ও তার ফোর্সদের উপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় পুলিশ সদস্য পলাশকে। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপরেই আসামীদের ধরতে মাঠে নামে র্যাব, পরে গত বুধবার (১৩ এপ্রিল) ঢাকার জেলার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহার নামীয় ২ জন আসামী গ্রেফতার করে। এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোরে মাদারীপুরের কালকিনির ভুরঘাটা এলাকা থেকে একই মামলার আরো ৪ জন আসামীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ টি দেশীয় তৈরী রিভলবার, ১টি দেশীয় তৈরী পাইপ গান, ১টি দেশীয় তৈরী পিস্তল, ১টি মাগ্যাজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড পাইপ গানের কার্তুজ, ৪টি মোবাইল, ৫ টি সীমকার্ড এবং নগদ ৮ হাজার ১৪৪ টাকা উদ্ধার করা হয়।
র্যাব অধিনায়ক আরো জানান, আটক হওয়া আসামীদের বিরুদ্ধে মাদক, বিস্ফোরক, ফোজদারী ও সরকারি কাজে বাধা প্রদান সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইননুসারে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied