মঠবাড়িয়ায় জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের উদ্যোগে ইফতার পার্টি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউাদ্দিন মহারাজের ব্যক্তিগত উদ্যোগে ১৪ এপ্রিল বৃহস্পতিবার ধানীসাফা ইউনিয়ন থেকে ইফতার পার্টির সূচনা করেন। এ কার্যক্রম ২৫ এপ্রিল সোমবার পর্যন্ত ধারাবাহিকভাবে চলমান থাকবে।
১৫ এপ্রিল শুক্রবার মিরুখালী ইউনিয়ন পরিষদ,১৬ এপ্রিল শনিবার তুষখালী ইউনিয়ন পরিষদ,১৭ এপ্রিল রোববার টিকিকাটা ইউনিয়ন পরিষদ,১৮ এপ্রিল সোমবার বড়মাছুয়া ইউনিয়ন পরিষদ,১৯ এপ্রিল মঙ্গলবার গুলিশাখালী ইউনিয়ন পরিষদ,২০ এপ্রিল বুধবার দাউদখালী ইউনিয়ন পরিষদ,২১ এপ্রিল বৃহস্পতিবার বেতমোর ইউনিয়ন পরিষদ,২২ এপ্রিল শুক্রবার মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদ,২৩ এপ্রিল শনিবার সাপলেজা ইউনিয়ন পরিষদ,২৪ এপ্রিল রোববার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদ,২৫ এপ্রিল সোমবার মঠবাড়িয়া পৌরসভায় অনুষ্ঠিত হবে।
প্রতি বছরের ন্যায় মঠবাড়িয়ায় জেলা চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে।ধানীসাফা ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন মহারাজ বলেন, আমার প্রতি আপনাদের অধিকতর ভালবাসা একটি গোষ্ঠী মেনে নিতে পারছে না, বিধায় আপনাদের সাথে আমার সম্পর্কের চির ধরাতে নানামুখী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের লোক দেখানো ভালবাসায় মিশে আছে মেকিত্ব আর সাধরণ মানুষকে ভুল বোঝানো। আমি পবিত্র রমজানের কসম খেয়ে বলতে পারি মঠবাড়িয়ার ৫ লাখ লোককে আমি আমার পরিবারের সাথে গণ্য করি, যা শুধু কাজের মধ্যে বহিঃপ্রকাশ ঘটবে ইনশা আল্লাহ।
তিনি আরো বলেন, রোজা আত্নশুদ্ধি ও নৈতিক চরিত্র পরিবর্তনের মাস। আসুন আমরা যে দল মতের থাকি না কেন প্রতিটা মানুষ ও জনপদের উন্নতি কামনা করে আমাদের রাজনীতি হোক আগামীর আলোকিত মঠবাড়িয়া গড়ার একমাত্র হাতিয়ার।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আলহাজ এ কে এম সেলিম মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন আফজাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ উল হক, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, যুবলীগের সভাপতি ও মিরুখালীর ইউপি চেয়ারম্যান আবু হানিফ খান প্রমুখ।
এমএসএম / জামান
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ
কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ