ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে শিশুপুত্রের সামনে সাংবাদিক পিতার মাথা ফাটালেন মেম্বার!


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৬-৪-২০২২ দুপুর ১:১৮
রাজশাহীর তানোরে সাংবাদিকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হলেও গত ১২ দিনেও কাউকে গ্রেফতার করা হয়নি। এতে আরো বেপরোয়া হয়ে উঠেছে হামলাকারী আলমগীর হোসেন ও তার স্ত্রী ইউপি মেম্বার বেলি খাতুন। ফলে প্রতিনিয়ত সাংবাদিকের পরিবারকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলে এ প্রতিবেদককে জানিয়েছেন হামলার শিকার সাংবাদিক আবুল কাশেম বাবু।
 
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউপির শ্রীখণ্ডা গ্রামের বাসিন্দা মো. হাসান আলীর ছেলে সাংবাদিক আবুল কাশেম বাবু (৩৫) গত ৩ এপ্রিল শনিবার বিকেলে প্রথম রোজার ইফতার ক্রয়ের জন্য মোটরসাইকেল চালিয়ে শ্রীখণ্ডা মোড়ে যান। সঙ্গে তার ৮ বছরের শিশু মোহাম্মদ ওয়ালি মুশফিক ফাহিম ছিল। এ সময় ওই গ্রামের বাসিন্দা আমিন হোসেনের ছেলে ওষুধ ব্যবসায়ী আলমগীর হোসেন (৩৭) ও তার স্ত্রী ইউপি মেম্বার বেলী বেগম (৩২) পেছন থেকে ধাক্কা দিয়ে পথরোধ করে। পরে তার বিরুদ্ধে নিউজ করা হয়েছে কেন বলেই আলমগীর ও তার স্ত্রী বেলী বেগম অতর্কিত হামলা চালায়। হামলায় সাংবাদিক কাশেম মোটরসাইকেল নিয়ে মাটিতে পড়ে যান। এ সময় আলমগীর ও বেলী বেগম লোহার রড় দ্বারা মাথায় আঘাত করে এলোপাতাড়ি মারপিট করতে থাকেন। এতে সাংবাদিক কাশেমের মাথা ফেটে গুরুতর রক্তাক্ত জখম হন।
 
এ সময় ওই সাংবাদিকের শিশুপুত্র ফাহিম বাবা মরে গেল বলে চিৎকার দেয়। তার চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরিস্থিতি ভয়াবহ লক্ষ্য করে অপারেশন টেবিলে নিয়ে মাথায় ১২টির মতো সেলাই দেন।
 
ঘটনার পরদিন ৪ এপ্রিল সাংবাদিক কাশেম বাদী হয়ে তাদের স্বামী-স্ত্রীর বিরুদ্ধে তানোর থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন (মামলা নম্বর ৮)। কিন্তু থানায় মামলা রেকর্ডের ১১ দিন গেলেও হামলাকারীদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে সাংবাদিক কাশেমের পরিবারের মাঝে বিরাজ করছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ। কাশেম দৈনিক অর্থনীতি পত্রিকার রাজশাহী প্রতিনিধি হিসেবে দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি দৈনিক পুনরুত্থান ও সূর্য্যের আলো অনলাইন নিউজ পোর্টালে কাজ করছেন।
 
এ বিষয়ে তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজ বলেন, একজন পেশাগত সাংবাদিককে হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু পুলিশ মামলা রেকর্ড করে দায় সেরেছে। ঘটনার ১১ দিনেও হামলাকারীদের গ্রেফতার করা হয়নি। ফলে তারা দেদার ঘুরে বেড়াচ্ছেন। এতে পুলিশের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। অবিলম্বে তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 
এ নিয়ে আলমগীর হোসেন ও তার স্ত্রী ইউপি মেম্বার বেলী বেগম সকালের সময়কে  বলেন, এত কথা মোবাইলে বলা সম্ভব নয়। সশরীরে সাক্ষাৎ হলে তারা কথা বলবেন বলে এড়িয়ে যান।
 
অবশ্য মামলার আইও এসআই আক্তার সকালের সময়কে জানান, আলমগীরের বাড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। তিনি গা-ঢাকা দিয়েছেন। তবে তার স্ত্রী সংরক্ষিত ইউপি মেম্বার বেলী বেগম আদালত থেকে জামিন নিয়েছেন।
 
এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া সকালের সময়কে বলেন, আলমগীরকে গ্রেফতারে বাড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। কিন্তু তিনি এলাকায় না থাকায় গ্রেফতার সম্ভব হচ্ছে না।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন