কুতুবদিয়ায় বেপরোয়া টমটমের ধাক্কায় স্কুলছাত্রী নিহত
কক্সবাজারের কুতুবদিয়ায় বেপরোয়া টমটম গাড়ির ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন শিশুসহ দুই নারী। নিহত ছাত্রীর নাম মেহেরুনেচ্ছা (৮)। সে মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী এবং ওই গ্রামের মাসুক হোছাইনের মেয়ে। শনিবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে বড়ি মনোহরখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাঈমা তাবাসসুম শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে একজন নারী যাত্রী নিয়ে টমটম গাড়িটি মনোহরখালী সড়কের পশ্চিম দিকে যাচ্ছিল। বিসমিল্লাহ নার্সারির সামনে দুই শিশু রাস্তা পার হওয়ার সময় টমটম গাড়িটি তাদের চাপা দেয়। এতে নারী যাত্রীসহ দুই শিশু গুরুতর আহত হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয় যান।
এদিকে, সুরতহাল প্রতিবেদন তৈরি করে শিশুটির লাশ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।
এমএসএম / জামান
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
Link Copied