ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৬-৪-২০২২ বিকাল ৫:৩৮

নড়াইলের লোহাগড়ায় আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার অপমানে বাড়ির এসে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে এক ছাত্রী আত্মহত্যা করেছে।  শুক্রবার (১৫ এপ্রিল) বিকালে উপজেলার মাইগ্রামে এ ঘটনা ঘটে। সে খুলনার বয়রা সরকারি মহিলা কলেজ থেকে এ বছর জিপিএ ৫ পেয়ে এইচএসসি পাশ করেছে। সংবাদ পেয়ে লোহাগড়া থানার পুলিশ রাতেই ওই ছাত্রীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওই ছাত্রীর চাচাতো ভাই এসএম আল মামুন জানান, উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের শহিদুল থান্দারের ছেলে তাশরিফ থান্দার নামে নড়াইল ভিক্টোরিয়া কলেজের আরেক ছাত্রের সঙ্গে মোবাইলের মাধ্যমে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক আপত্তিকর পর্যায়ে চলে যায়। তাশরিফ গোপনে ওই ছাত্রীর আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে অনৈতিক মেলামেশার প্রস্তাব দেয়। এতে ওই ছাত্রী রাজী না হওয়ায় তাশরিফ তার কাছে থাকা আপত্তিকর ছবি ওই ছাত্রী এবং তার বান্ধবী খুলনার চন্দনী মহল এলাকার কুলসুমের মোবাইলে পাঠিয়ে দেয়। গত কয়েকদিন পূর্বে ওই ছবি বান্ধবী কুলসুম ছাত্রীর ভাই দাউদ শেখের মোবাইলে পাঠিয়ে দেয়। পরে ছবিটি পরিবার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং গ্রামবাসীদের মধ্যে জানাজানি হয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রী শুক্রবার বিকালে পরিবারের সদস্যদের অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন বলেন, আত্মহত্যার ঘটনায় অপমৃত্যু মামলা হবে। লাশ ময়না তদন্তের জন্য নড়াইল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এমএসএম / জামান

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন