আড়াইশ বছরের পুরনো মেলা বন্ধ করল প্রশাসন
প্রশাসনের অনুমতি না থাকায় এবার বন্ধ করে দেয়া হয়েছে আড়াইশ বছরের পুরনো বালিয়াটি জমিদার বাড়ির ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা।
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সবচেয়ে পুরনো বালিয়াটি জমিদার বাড়ির ঐতিহ্যবাহী হলো গ্রামীণ এই মেলা। এই মেলাকে উদ্দেশ্যে করে ব্যবসায়ীরা মেলা শুরু হওয়ার কয়েক দিন আগে থেকেই বিভিন্ন ধরনের খাবার-দাবারসহ রকমারি জিনিসপত্র তৈরি করাসহ বিভিন্ন স্থান হতে আমদানি করে রাখেন। এছাড়া গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও শিশুদের মন আকৃষ্ট করতে মৃৎশিল্পীরা মেলা উপলক্ষে তৈরি করেছেন মাটির বিভিন্ন খেলনা। এছাড়া বাঁশ ও বেতের তৈরি ধামা-কাঠাসহ বিভিন্ন সমাহারের পাসরা বসিয়ে থাকেন এ মেলায়। এ ঐতিহ্যবাহী মেলা আড়াইশ বছর চলে আসছে। এতদিন প্রশাসনের অনুমতি লাগেনি। তবে আজকে কেন প্রশাসনের অনুমতি লাগবে- এমন প্রশ্ন ব্যবসায়ীদের।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক বালিয়াটির কয়েকজন ব্যবসায়ী জানান, পহেলা বৈশাখে এ মেলা অনুষ্ঠিত হয়। পহেলা বৈশাখ হাটবার বৃহস্পতিবার হওয়ায় স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর অনুরোধে চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী বাজারে ঢোল দিয়ে শুক্রবার মেলার আয়োজন করেন। কিন্তু আরেক পক্ষ চেয়েছিল মেলা বৃহস্পতিবার করার জন্য। এই দুই পক্ষের দ্বন্দ্বের কারণে মেলা বন্ধ করে দেয় প্রশাসন।
এমন আরো কয়েকজন ব্যবসায়ী বলেন, করোনার সময় আমরা কোনো মেলা করতে পারিনি। আশা করেছিলাম বালিয়াটি বৈশাখী মেলা করব। ব্যাংক থেকে ও সুদ করে প্রায় ২ লাখ টাকার সাজ ও বিন্নি তৈরি করেছিলাম। মেলা বন্ধ হওয়ায় এখন এসব সাজ বিন্নি ফেলে দিতে হবে। আর আমার মতো ১৫ পরিবারের মানুষদের পথে বসতে হবে।
বালিয়াটি বাজারের আরেক বিন্নি বিক্রেতা জানান, বালিয়াটি মেলাকে কেন্দ্র করে লক্ষাধিক টাকার বিন্নি ও সাজ কিনেছি মেলায় বিক্রি করার জন্য। কিন্তু শুক্রবার সকালে জানতে পারলাম মেলা বন্ধ। এখন আমাদের ক্ষতিপূরণ কে দেবে?
সাটুরিয়া থানার ওসি আশরাফুল আলম বলেন, মেলার জন্য প্রশাসনের অনুমতি নেই। এছাড়া মেলায় কোনো কমিটি নেই। সেজন্য মেলা বন্ধ করে দেয়া হয়েছে।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা জানান, জেলা প্রশাসকের অনুমতি না থাকায় মেলা বন্ধ রাখার জন্য চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied