ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অন্যত্র স্থানান্তরিত করা হবে কেন্দ্রীয় শহীদ মিনার : চসিক মেয়র


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৩-৬-২০২১ দুপুর ১২:১০

চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার ও মুসলিম ইনস্টিটিউট হলকে ঘিরে সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক বাস্তাবায়নাধীন সাংস্কৃতিক বলয় প্রকল্পের চলমান কার্যক্রম অব্যাহত রাখতে আপাতত বিকল্প জায়গায় বর্তমান শহীদ মিনার অস্থায়ীভাবে স্থানান্তরের জন্য স্থান নির্ধারনের বিষয়ে গণপূর্ত বিভাগের কর্মকর্তাবৃন্দ গতকাল মঙ্গলবার (২২ জুন) সকালে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে তার টাইগারপাসস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে মেয়র বলেন, শহীদ মিনার ও মুসলিম ইনস্টিটিউট হলকে ঘিরে প্রত্যাশিত একটি প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে। এক্ষেত্রে প্রকল্প বলয় বাস্তবায়নের চলমান প্রক্রিয়ায় পূর্বের মূল অবকাঠামো অন্যত্র সরিয়ে নিতে হবে। এখানে শহীদ মিনারের বর্তমান অবস্থানটিও পড়ে। শহীদ মিনার বাঙালির আবেগের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। চলমান সাংস্কৃতিক প্রকল্প বাস্তবায়ন শহীদ মিনার প্রধান অনুষঙ্গ। এই শহীদ মিনারকে ঘিরেই চট্টগ্রামের সাংস্কৃতিক বলয়ের মূল প্রেরণা। তাই প্রকল্প বাস্তবায়নের স্বার্থেই শহীদ মিনারকে আপাতত কোথায় স্থানান্তর করা হবে সে ব্যাপারে রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক, সুধী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরো বলেন, শহীদ মিনারকে ঘিরে বাৎসরিক বিশেষ দিবসমূলক অনুষ্ঠানিকতা যাতে চলমান থাকতে পারে সেদিকে খেয়াল রেখেই প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হবে। 

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী রাহুল গুহ।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন