কুমিল্লায় সাংবাদিক হত্যা মামলার আসামি রাজু ‘বন্দুকযুদ্ধে’ নিহত
কুমিল্লায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত যুবক সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যা মামলার প্রধান আসামি মো. রাজু বলে নিশ্চিত করেছে র্যাব। যদিও ঘটনার শুরুতে র্যাবের পক্ষ থেকে নিহত যুবকের পরিচয় নিশ্চিত করা হয়নি।
র্যাব-১১-এর ডিএডি কবীর জানান, উপজেলার গোলাবাড়ী সীমান্তে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যে যুবক নিহত হয়েছেন তিনি সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যা মামলার প্রধান আসামি মো. রাজু। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে।
তিনি আরো জানান, শনিবার রাত দেড়টার দিকে সদর উপজেলার গোলাবাড়ী সীমান্তে অভিযানে গেলে র্যাবের সঙ্গে একদল সন্ত্রাসীর গুলিবিনিময় হয়। এ সময় রাজু গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ২টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে র্যাব-১১-এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব জানান, র্যাবের সঙ্গে একদল সন্ত্রাসীর গুলিবিনিময় হয়। এ ঘটনায় এক সন্ত্রাসী নিহত হন। আহত হন র্যাবের এক সদস্য।
বিভিন্ন গণমাধ্যমে আপনার উদ্ধৃতি দিয়ে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি কুমিল্লার সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যা মামলার প্রধান আসামি রাজু বলে সংবাদ প্রকাশিত হয়েছে- এ বিষয়ে কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব জানান, নিহত ব্যক্তির পরিচয় আমরা এখনো নিশ্চিত করে বলতে পারছি না। তবে যেসব গণমাধ্যম আমাকে কোট করে সংবাদ প্রকাশ করছে সেটা তাদের ব্যাপার। আমি কাউকে এ বিষয়ে কোনো তথ্য দেইনি।
এদিকে নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের ছোট ভাই হৃদয় সরকার জানান, হাসপাতালে যে মৃতদেহটি রয়েছে সে আমার ভাই হত্যা মামলার প্রধান আসামি রাজু। আমাদের পরিবারের পক্ষ থেকে সকল সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রাত ১০টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ নগরে সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় বৃহস্পতিবারে (১৪ এপ্রিল) রাতে নিহতের মা নাজমা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় রাজুকে।
নিহত মহিউদ্দিন এক সময় সাংবাদিকতায় সক্রিয় ছিলেন। আনন্দ টিভির উপজেলা প্রতিনিধি ও স্থানীয় একটি দৈনিক পত্রিকায় কাজ করতেন। হঠাৎ সাংবাদিকতা ছেড়ে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ শুরু করেন। তিনি বিভিন্ন সময় ভারতীয় সীমান্তে মাদক চোরাচালানের গোপন তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে দিতেন। এ নিয়ে রাজুর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন মহিউদ্দিন।
জামান / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন