ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ডে আবুল খায়ের গ্রুপসহ দুর্বৃত্তদের অপতৎপরতা বন্ধের দাবি সিপিবির


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৩-৬-২০২১ দুপুর ১২:১১

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা এলাকায় বেকার যুবকদের স্থানীয় কল-কারখানায় কর্মসংস্থানের দাবি জানিয়ে ত্রিপুরা সম্প্রদায়ের ৭৫ পরিবারের শান্তিপূর্ণ বসবাস, তাদের নিরাপত্তা নিশ্চিত এবং আবুল খায়ের গ্রুপসহ অন্য দুর্বৃত্তদের উচ্ছেদ তৎপরতা বন্ধে সরকারকেই যথাযথ ব্যবস্থা নিতে হবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সীতাকুণ্ড থানা কমিটির নেতৃবৃন্দ। গত ১৯ জুন বিকেলে পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ দাবি জানানো হয়।

অ্যাডভোকেট জহির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- সিপিবি চট্টগ্রাম জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মছি উদ দোল্লা, কমরেড উত্তম চৌধুরী, অধ্যাপক মো. জাহাঙ্গীর, জামাল উদ্দিন মেম্বার, মাহবুবুল আলম চৌধুরী। সভায় সিপিবি নেতারা সোনাইছড়ির ত্রিপুরা পল্লী থেকে ত্রিপুরা সম্প্রদায়ের পাহাড়ি জনগোষ্ঠীকে উচ্ছেদের চেষ্টার তীব্র প্রতিবাদ জানান।

বক্তারা আরো বলেন, সীতাকুণ্ডে বিভিন্ন কল-কারখানায় সরকারি বিধিমোতাবেক স্থানীয় বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ইউনিয়ন অফিসে জন্মনিবন্ধন করতে সরকার ঘোষিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে হবে। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে সীতাকুণ্ডে অবস্থিত সকল মিল মালিকদের সাথে আলোচনাসাপেক্ষে বেকারদের চাকরি নিশ্চিত করতে হবে।  

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন