মঠবাড়িয়ায় খাজনা উত্তোলনের ঘটনায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের হাট-বাজারের খাজনা আদায়ে চরম অনিয়ম ও জুলুমের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাজারের ব্যবসায়ীদের সাথে দফায় দফায় মতবিরোধের সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টায় সাপলেজা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতারা সংবাদ সম্মেলন করেন।
এর কারণ হিসেবে জানা গেছে, সাপলেজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর মোল্লার ভাই পিএনপির কোষাধ্যক্ষ আ. মালেক মোল্লা তাদের সন্ত্রাসী দলবলসহ সরকার নির্ধারিত খাজনার মূল্য তালিকার চেয়ে অধিক টাকা আদায় করার বিষয়টি নিয়ে বাজারের ব্যবসায়ীরা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের কাছে অভিযোগ আনলে তারা বিষয়টির সমাধান করতে চাইলে মজিবর রহমান মোল্লার সাথে এ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। তিনি এ ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন আহম্মেদ, সাপলেজা অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আল আমিন, সবুজ, রুহুল আমিনসহ অনেকের বিরুদ্ধে ১৬ এপ্রিল শনিবার সকাল ১০টায় তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ অফিসে একটি নাটকীয় সংবাদ সম্মেল করেন। সেখানে উল্লেখ করা হয়েছে- মজিবর মোল্লাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। অথচ তার সাথে আমাদের নেতাকর্মীরা এ ধরনের কোনো আচারণ করেননি। আমরা এই মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উল্লেখ্য, মজিবর রহমান মোল্লা দীর্ঘদিন যাবৎ জামায়াত ও বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। বর্তমানে তিনি অনুপ্রবেশকারী হিসেবে আওয়ামী লীগের পদ-পদবী ব্যবহার করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরিপ তালিকায় অনুপ্রবেশকারী হিসেবে তার নামটি উল্লেখ করা হয়েছে, যার প্রমাণপত্র রয়েছে। এছাড়াও তিনি সাপলেজা বাজারে একজন সুদ ব্যবসায়ী হিসেবে পরিচিত।
সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের সামনে সাপলেজা বাজারে আওয়ামী লীগ অফিস কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সাপলেজা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জালাল আহম্মেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাপলেজা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হুমায়ুন আহম্মেদ, সাপলেজা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল মোল্লা, সাধারণ সম্পাদক সওগাতুল আলম সুমন, সাপলেজা ইউনিয়ন ছাত্রলীগে সভাপতি তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।
এমএসএম / জামান
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ
কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ