ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসী হামলায় কিশোর আহত


কুষ্টিয়া প্রতিনিধি photo কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৪-২০২২ দুপুর ১২:৫৪

কুষ্টিয়ার দৌলতপুরের এক কিশোরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। চিহ্নিত সন্ত্রাসী জাকির ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে চরদিয়া মোড়ে কিশোর লিমনকে (১৬) ফিল্মি স্টাইলে তুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে একটি হাত ভেঙে দেয়। এছাড়াও তার সারা শরীর নির্মমভাবে থেঁতলে দেয়া হয়েছে।

জানা গেছে, গত ১১ এপ্রিল সোমবার দুপুরে বাড়ি যাওয়ার পথে চরদিয়া তিন রাস্তা মোড়ে লিমনের পথরোধ করে বজু নামে একজন। এরপর তাকে তুলে নিয়ে জাকির, রাজা, রেজু, ফয়সাল, রাজিব, রাব্বিসহ একই বাহিনীর ৩০-৪০ জনের সন্ত্রাসী বাহিনী তার ওপর হামলা চালায়।

বিভিন্ন সূত্রে জানা যায়, কল্যাণপুরের চরদিয়া মোড়ে জাকির বাহিনীর দুই শতাধিক সন্ত্রাসী সদস্য রয়েছে। এদের কাজ এলাকায় মাদক, ছিনতাই, চাঁদাবাজি, গরু চুরি, নিরীহ লোকের বাড়ি ভাংচুর ও লুটপাট করা। লিমন এসব অন্যায়ের বিরুদ্ধে ছিল প্রতিবাদী কণ্ঠস্বর, যার পরিপ্রেক্ষিতে তার মুখ চিরতরে স্তব্ধ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

এলাকাবাসী জানান, প্রভাবশালীদের ছত্রছায়ায় জাকির বাহিনী এমন কোনো অপকর্ম নেই  যা তারা করে না। গত সপ্তাহের সোমবার চরদিয়ার একটি নিরীহ ব্যক্তির বাড়িতে সন্ত্রাসী জাকিরের নেতৃত্বে তার ক্যাডার বাহিনী অতর্কিত হামলা করে লুটপাটসহ ভাংচুর এবং তিন মহিলাকে পিটিয়ে আহত করে।

আরো জানা যায়, পূর্বপরিকল্পিতভাবে এসব হত্যা ও লুটপাটের  উদ্দেশ্যে আগ্নেয় ও ধারালো অস্ত্র নিয়ে বিভিন্ন স্থানে হামলা চালায় সন্ত্রাসী জাকির, রাজা, মুকুল, বজুসহ ওই বাহিনীর ২০ থেকে ৩০ জন। জাকিরের নেতৃত্বে তার ক্যাডার বাহিনীর হামলার শিকারে বটতলা গ্রামের কসরত মণ্ডল (৬৫), তার স্ত্রী  মনজোরা খাতুন, ও ছোট ছেলে সজিব (২০) গুরুত্বর আহত ও রক্তাক্ত জখম হন। এ ব্যাপারে দৌলতপুর থানায় কোনো মামলা রেকর্ড হয়নি।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবিদ হাসান জানান, অভিযোগ পেলেও পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে এজাহার চাইলে বাদীপক্ষ কোনো এজাহার দেয়নি। তাই বিষয়টি নিয়ে বেশিদূর এগোনো সম্ভব হয়নি।

লিমনের ওপর হামলার ব‍্যাপারে তিনি জানান, গতকালের ঘটনার অভিযোগ পেয়েছি। পুলিশকে আসামিদের আটক করতে নির্দেশ দেয়া হয়েছে।

সন্ত্রাসী জাকির স্থানীয় এক প্রভাবশালী নেতার ক্যাডার হিসেবে এলাকায় একের পর এক হামলা, ভাংচুর ও লুটপাট করলেও দৌলতপুর থানা পুলিশ তার বিরুদ্ধে জোরালো অ্যাকশন না নেয়ায় এমন ঘটনা বারবার ঘটছে। জাকিরের নামে মাদক, গরু চুরিসহ ডজনখানেক সিআর ও জিআর মামলা রয়েছে। এসব মামলায় বারবার রক্ষা পেয়ে যাওয়ায় পুনরায় এ ধরনের অপরাধ করার সাহস পায় চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী  জাকির।

অবিলম্বে অপরাধের বিষয়টি আমলে নিয়ে আসামিদের আটক করতে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যসহ এলাকাবাসী।

এমএসএম / জামান

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন