করোনা থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান
করোনা থেকে বাঁচতে সচেতনাতামূলক একটি সভা গত বৃহস্পতিবার (১৭ জুন) বিআরটিসি মার্কেটসংলগ্ন পরিবহন শ্রমিক কার্যালয়ে এডাব ও সংশপ্তক-এর যৌথ আয়োজনে, সার্পোটিং এনগেজমেন্ট অব দি সিভিল সোসাইটি ফর কোভিড-১৯ রেসপন্স অ্যাকটিভিটিস প্রকল্পের উদ্যোগে সংশপ্তক-এর প্রধান নির্বাহী লিটন চৌধুরীর সভাপতিত্বে পরিবহন শ্রমিক ও মালিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস বলেন করোনা মোকাবেলা কারো একার পক্ষে সম্ভব নয়, এজন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। তিনি সকল পরিবহন শ্রমিককে মাস্ক ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন, পাশাপাশি তিনি পরিবহন শ্রমিকদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করার জন্য সরকারী ও বেসরকারী সংস্থার নিকট দাবী জানান। সভায় পরিবহন শ্রমিক- জনগণ সকলে মিলে এই মহামারীকে মোকাবেলা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সভায় আরো বক্তব্য রাখেন এডাব প্রতিনিধি আছিয়া আফরিন, শ্রমিক নেতা মনির হোসেন, মো. ইমাম হোসেন, মো. নুর হোসেনসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ। সভাটি পরিচালনা করেন সংশপ্তক এর প্রোগ্রাম ম্যানেজার জয়নাব বেগম চৌধুরী ও ক্যাম্পেইন অফিসার হুজ্জাতুল ইসলাম সাঈদ। সভায় করোনা থেকে বাঁচতে সবাইকে সচেত থেকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
এমএসএম / জামান
অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত