ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে পিকআপ


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ২৩-৬-২০২১ দুপুর ১২:১৭
মৌলভীবাজারের কমলগঞ্জের একটি খালি মাহিন্দ্র পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানের ভেতর প্রবেশ করায় গাড়িচাপায় জায়ফর মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় চা দোকানে থাকা আরো আরো ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলীয়া আমতলা বাজারে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে চিৎলীয়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাহেদ মিয়া তার ক্রয়কৃত মাহিন্দ্র পিকআপ (মৌলভীবাজার-ঘ ১১-৫৩২৬) চালানো শিখছিলেন। একপর্যায়ে গাড়ি নিয়ে স্থানীয় চিৎলীয়া আমতলা বাজারে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপ গাড়িটি তাজই মিয়ার হোটেলের বারান্দা ভেঙে ভেতরে প্রবেশ করে। এতে হোটেলে বসে থাকা জায়ফর মিয়া (৭০), সামছু মিয়া (৩৮), জুম্মান মিয়া (১৮), আলাল মিয়া (৩৫), শাহজান মিয়া (৪৫) ও চা দোকানি তাজই মিয়াসহ (৪৮) ৯ জন আহত হন।
 
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে আহত জায়ফর মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক জায়ফর মিয়াকে মৃত ঘোষণা করেন।
 
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক মাহিন্দ্র পিকআপ পুলিশ আটক করেছে। তবে গাড়ির চালক পলাতক রয়েছেন।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা