ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৭-৪-২০২২ দুপুর ৪:৩৬

মানিকগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৭ এপ্রিলে মুজিবনগর সরকারের তাৎপর্য বর্ণনা করেন।

এ সময় তারা বলেন, ১৭ এপ্রিল সকালে মেহেরপুর জেলার সীমান্তবর্তী গ্রাম বৈদ্যনাথতলায় শপথ গ্রহণের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা লাভ করে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। সৈয়দ নজরুল ইসলাম পরে তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। মুজিবনগর সরকারকে ১৫টি মন্ত্রণালয় ও বিভাগে ভাগ করা হয়। ১৭ এপ্রিল মুজিব নগর সরকারের মন্ত্রীরা শপথ নেওয়ার পর ১৮ এপ্রিল মন্ত্রিপরিষদের প্রথম সভায় মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জনের মধ্যদিয়ে স্বাধীনতা লাভ করে।

এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. মমিন উদ্দিন খান, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাফর, পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেল্লাল হোসেনসহ অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

জামান / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ