তানোরে দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ, ৪ দিনেও উদ্ধার হয়নি
রাজশাহীর তানোরে একদল বখাটে কর্তৃক দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে অপহরণের ৪ দিন পেরিয়ে গেলেও এখনো হদিস মিলছে না ওই শিক্ষার্থীর। অপহরণের ঘটনায় জড়িত বখাটে পারভেজ রনি ও তার সাঙ্গপাঙ্গদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
থানায় এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই মেয়েকে উদ্ধারের জন্য থানা পুলিশকে মোবাইলে অবহিত করা হয়। কিন্তু থানা পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। নিরুপায় বাবা ফজলুর রহমান বাদী হয়ে আজ সোমবার (১৮ এপ্রিল) সকালে বখাটে পারভেজ রনি (১৮), তোফাজ্জুল ইসলাম (৫০), হাফিজুর রহমান (৫২) ও মোহাম্মদ ভুট্টুর (৪০) বিরুদ্ধে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এসব অভিযুক্ত ব্যক্তি ও বাদীর বাড়ি তানোর উপজেলার কলমা ইউপির দিব্যস্থলী গ্রামে। তবে আরেক অভিযুক্ত বখাটে মোমিনের (২০) বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর বাহাদুর মোল্লার টোলা গ্রামে।
ওই ছাত্রীর বাবা ফজলুর রহমান সকালের সময়কে জানান, উপজেলার বকুলতলা স্কুলে দশম শ্রেণিতে পড়ালেখা করে তার মেয়ে। সে ফৌজদারপাড়ায় এক মাস্টারের কাছে প্রাইভেট পড়ে। গত ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল অনুমান সাড়ে ৬টার দিকে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয় মেয়ে। পথিমধ্যে বখাটে পারভেজ রনি ও তার সাঙ্গপঙ্গরা সিএনজিতে জোরপূর্বক তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। খবর পেয়ে অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের আর কোনো সন্ধান পাননি তিনি।
মেয়ের ফুফু সেলিনা মাস্টার সকালের সময়কে বলেন, এ ঘটনার পর বখাটে পারভেজ রনির বাবা, মাসহ আত্মীয়স্বজনকে বলা হলে তারা উদ্ধার করে দেবে মর্মে আশ্বাস দেয়। কিন্তু তারা সময়ক্ষেপণ করতে থাকায় মোবাইলে থানার ওসিকে জানানো হয় এবং তারই দ্বারস্থ হই। কিন্তু থানার ওসি তাদের মেয়েকে উদ্ধারে গড়িমসি করেন। পরে পরিবার থেকে গোদাগাড়ী সার্কেল এএসপিকে অবগত করা হলে তার নির্দেশে তদন্ত শুরু হয়।
এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান সকালের সময়কে বলেন, এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারের সূত্র ধরে ভিকটিমকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied