ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় পাসপোর্ট গ্রহীতাকে পেটালেন ডিডি নুরুল হুদা


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১৮-৪-২০২২ বিকাল ৫:১৪
কুমিল্লার আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক পাসপোর্ট গ্রহীতাকে চেয়ার দিয়ে পেটানো ও মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেন উপপরিচালক মোঃ নুরুল হুদা। পরে জেলা থেকে সিনিয়র সাংবাদিকরা পাসপোর্ট অফিসে গিয়ে বিষটি নিয়ে কথা বলার ৩ ঘন্টা পর কেড়ে নেয়া মোবাইল ফোন ফেরত দেয়া হয়। 
 
জানা যায়, কুমিল্লা রিপোর্টাস ইউনিনিটির সদস্য দূর্নীতির সন্ধানের জেলা প্রতিনিধি রকিবুল ইসলাম রানা তাঁর ব্যাক্তিগত পাসপোর্ট আনার জন্য রোববার বেলা ১১ টায় কুমিল্লা পাসপোর্ট অফিসে যায়। তার সাথে বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মোঃ সাফিও ছিলো। রানা টোকেন সংগ্রহ করে পাসপোর্টের জন্য অপেক্ষা করছিলো। এসময় ভিতরে গন্ডগোল দেখে দুজন এগিয়ে যায়। তাঁরা দেখতে পায় পাসপোর্ট অফিসের উপ-পরিচালক (ডিডি) নুরুল হুদা চেয়ার দিয়ে কয়েকজন পাসপোর্ট গ্রহিতাকে মারধর করছে। সাফি তাঁর মোবাইল ফোন থেকে ভিডিও ফুটেজ নেয়া কালে উপপরিচালক নুরুল হুদা এগিয়ে এসে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। খবর পেয়ে কুমিল্লা থেকে সহকর্মী ও সিনিয়র সাংবাদিকরা পাসপোর্ট অফিসে যায়। ঘটনার বিষয়ে উপ পরিচালকরে সাথে কথা বলে। 
 
মোবাইল ছিনতাইয়ের বিষয়টি পুলিশকে অবহিত করলে কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান, পরিদর্শক (তদন্ত) কলম কান্তি দাসসহ পুলিশের একটিদল উপস্থিত হয়ে বিষটি সমাধানের চেষ্ঠা করে। ৩ ঘন্টাপর পুলিশের মধ্যস্থতায় ছিনিয়ে নেয়া মোবাইল ফোনটি ফেরত দেয়া হয়। এ বিষয়ে ভূক্তভূগী সাংবাদিক রানা জানায়, মারধরের ভিডিও ধারন করার কারনে ডিডি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মারধরের শিকার পাসপোর্ট গ্রহিতা মোঃ সাকিব জানান, তিনি হোমনা থেকে সকালে পাসপোর্টের জন্য আসেন। ৪ ঘন্টা দাড়িয়ে থেকে পায়ে ব্যাথা অনুভব হওয়ায় তিনি সহ ৩/৪ জন একটি টেবিলে বসে। এসময় ডিডি নূরুল হুদা কোন কিছু না বলেই চেয়ার দিয়ে এলোপাথারি মারধর শুরু করে। 
 
এ বিষয়ে উপ-পরিদর্শক মোঃ নূরুল হুদা বলেন, অনুমতি না নিয়ে ভিডিও ধারণ করায় মোবাইল ছিনিয়ে নেয়া হয়েছে। পরবর্তীতে মোবাইল ফিরিয়ে দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত