ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আনোয়ারা প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৪-২০২২ দুপুর ১১:৪২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আনোয়ারা প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) উপজেলা মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ।

আনোয়ারা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সাংবাদিক মহিউদ্দীন মনজুরের কোরআন তেলোওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া মাদ্রাসার অধ্যক্ষ কাজী আবদুল হান্নান, প্রেসক্লাবের নির্বাহী সদস্য নুরুল আবচার তালুকদার।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবির শাহ সুমনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- আনোয়ারা প্রেসক্লাবের খালেদ মনচুর, ইমরান হোসেন, মো. সোহেল, রেজাউল করিম সাজ্জাদ, মহিউদ্দিন মঞ্জুর, নেজাম উদ্দিন ও আমজাদ হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, ইসলামিক ফ্রন্ট নেতা মাওলানা ইদ্রীস আনসারী, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শামীম, এরফান আলী প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, রমজান মাস মুসলমানদের ইবাদতের মাস। পবিত্র ইফতারের মাধ্যমে মুসলিম ভাইদের সৌহার্দ্য বজায় রাখে। প্রতি বছর আনোয়ারা প্রেসক্লাব এরকম অনুষ্ঠানের আয়োজনের মধ্যদিয়ে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার পথ সৃষ্টি করে।

পরে বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া মাদ্রাসার অধ্যক্ষ কাজী আবদুল হান্নানের মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্ত হয়।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার