অধ্যক্ষের সাথে নবগঠিত সোকসাস আহবায়ক কমিটির শুভেচ্ছা বিনিময়
৭৩ বছর পর রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের নবগঠিত সাংবাদিক সমিতির ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছে।
গতকাল বুধবার (২০ এপ্রিল) ঢাকা টাইমসের স্টাফ রিপোর্টার বীর সাহাবীর সমন্বয়ে উক্ত সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটি গঠনের পর অধ্যক্ষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ।
উক্ত কমিটিতে আহ্বায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন দৈনিক জনতার ইশতেহার ও দৈনিক আলোচিত কণ্ঠের প্রতিনিধি ইয়াছিন মোল্লা। সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি শেখ জাহাঙ্গীর আলম।
কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম-আহ্বায়ক সাদিয়া ইসলাম (সিএনএন বাংলা টিভি ও দৈনিক দেশ সংবাদ), যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলাম (দৈনিক সকালের সময়), যুগ্ম-আহ্বায়ক রাসেল মাহমুদ (কিউ টিভি ও দৈনিক দেশ জগত)।
এছাড়াও কমিটির কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিতরা হলেন- মো. মানিক (দৈনিক অধিকার), আকবর চৌধুরী (দৈনিক দেশসেবা), হাসিব ইথুন (বঙ্গবাজার পত্রিকা), অপূর্ব চক্রবর্তী (৭১ পত্রিকা), মোঃ রাইতুল (24 Hours Bangladesh.com) এবং আলামিন হোসাইন (দেশ বার্তা)
নবগঠিত সাংবাদিক সমিতিকে শুভকামনা জানিয়ে অধ্যক্ষ বলেন, সাংবাদিক সমিতির মাধ্যমে কলেজের সুনাম, অর্জন ও ঐতিহ্য ছড়িয়ে পড়ুক সর্বত্র। তাছাড়া ন্যায়ের পথে কাজ করার পরামর্শ দিয়ে সব সময় সাংবাদিক সমিতির পাশে থাকার আশ্বাস প্রদান করেছেন তিনি।
এমএসএম / জামান
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied