ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাটি ছাড়াই অভিনব পদ্ধতিতে শাক-সবজি চাষ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২১-৪-২০২২ দুপুর ২:৪২
দ্রুত নগরায়নের কারণে কমছে কৃষিজমি। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে বাগান কিংবা সবজি চাষ করতে পারেন না। তবে আশার কথা হচ্ছে, মাটি ছাড়াই অভিনব পদ্ধতিতে মাটির সংস্পর্শ ছাড়াই বিষমুক্ত লেটুসসহ শাক-সবিজ ও ফল চাষ হচ্ছে ঠাকুরগাঁওয়ে। গ্রিন হাউসের মতো বিশেষ পদ্ধতিতে উৎপাদিত নিরাপদ ও বিষমুক্ত এসব শাক-সবজি সরবরাহ করা  হচ্ছে রাজধানী ঢাকার নামি-দামি রেস্টুরেন্টগুলোতে।
 
তবে সরকারি সহায়তা পেলে আরো বেশ কয়েকটি খামার গড়তে চান উদ্যোক্তারা।
 
সরেজমিনে সদর উপজেলার খলিশাখুড়ি গ্রামের সবজি খামারে দেখা যায়, প্লাস্টিক পাইপের মাধ্যমে ১৬টি খাদ্য উপাদান মিশ্রিত পানি অটো পাম্পের মাধ্যমে সঞ্চালন করে মাটি ছাড়া চাষাবাদ চলছে। আর পাইপ ছিদ্র করে বেড়ে ওঠা লাগোনো গাছে স্বল্প পরিসরে চাষ করা হচ্ছে শসা, লাউ, মরিচ, ধনেপাতা, টমেটো, ক্যাপসিকাম, স্ট্রবেরি, পেঁয়াজ, রসুন, তরমুজ, করলাসহ কয়েক ধরনের সবজি। একটি পানির পাম্প দিয়ে দিনে দুবার মাটির বিভিন্ন উপাদান মিশ্রিত পানি আদান-প্রদান করা হয়। উৎপাদিত এসব শাক-সবজি রাজধানীসহ বিভিন্ন জেলায় বাজারজাত করছেন বাগানের  উদ্যোক্তারা ।
 
জানা যায়, ২০১৭ সালে ৬০ শতক জমি নিয়ে পরীক্ষামূলক মাটি ছাড়া এই বিশেষ পদ্ধতিতে ওই  গ্রামের ৬ বন্ধু যৌথভাবে লেটুসসহ শাক-সবজি ও ফল চাষ শুরু করেন। অভিনব এই পদ্ধতিতে আবাদ করে সফলও হয়েছেন তারা। ২০১৯ সাল থেকে  বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে তাদের খামারে বিদেশি সবজি লেটুসসহ দেশীয় ফল ও শাক-সবিজ।
 
হাইড্রোপনিক পদ্ধতিতে চাষাবাদের এ ছয়জন উদ্যোক্তা হলেন- জাফর ইবনে হাসান, নাহিদ হোসেন, আল আমিন, সাবাহ্ সাঈদ, আব্দুল্লাহ আল মামুন ও শাহরিয়ার।
 
সবজির খামারের নিয়মিত শ্রমিকরা বলেন, অত্যাধুনিক পদ্ধতিতে চাষ করা খামারে কাজ করছি। এখানে বিষমুক্ত সবজি উৎপাদন করা হয়। কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে না পারলে বসদের কথা অনুযায়ী কাজ করি।
 
উদ্যোক্তা নাহিদ হোসেন বলেন, হাইড্রোপনিক পদ্ধতিতে চাষাবাদে অনেক বায়োসিকিউরিটি অনুশীলন করা হয়। সে জন্য ক্ষেতে পোকামাকড়ের আক্রমণ নেই। তাছাড়া কিছু ডিভাইস ব্যবহারের ফলে বণ্যপ্রাণী ভেতরে প্রবেশ করতে পারে না। বিষমুক্ত সবজি উৎপাদনে আমরা সক্ষম হয়েছি। আগামীতে আরো বেশি পরিমাণে লেটুসের সাথে টমোটো, শসা, মরিচ, তরমুজ চাষের পরিকল্পনা রয়েছে।
 
হাইড্রোপনিকের আরেক উদ্যোক্তা আল আমিন বলেন, আমরা লেটুসকে বেশি গুরুত্ব দিয়েছি। কারণ এর চাহিদা সারাবছর। তবে উৎপাদনে সফলতা এলেও খরচের তুলনায় দাম সেরকম পাওয়া যায় না। পরিকল্পনা রয়েছে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রফতানি করা। কিন্তু সেরকম যোগাযোগ পাচ্ছি না। বর্তমানে ঢাকায় বাজাবজাত করলেও কিন্তু আশানুরূপ ফল পাচ্ছি না।
 
তিনি আরো বরেন, এ পদ্ধতিতে অল্প জায়গায় বেশি পরিমাণ বিষমুক্ত সবজি উৎপাদন করা সম্ভব। এর গুণগতমান অনেক বেশি। তবে এ পদ্ধতিতে উৎপাদন খরচ  বেশি। এ পদ্ধতিতে বীজ বপন থেকে লেটুস পাতা উৎপাদন পর্যন্ত সময় লাগে ৩৫-৩৮ দিন।
 
এ বিষয়ে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন বলেন, উপজেলার ভুল্লী এলাকায় নিজস্ব উদ্যোগে বৃহদাকারে বাণিজ্যিকভাবে হাইড্রোপনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু হয়েছে। বর্তমানে দেশে যে হারে আবাদি জমি কমছে তাতে অনেকে চাইলেই এই পদ্ধতিতে চাষাবাদ করে সারাবছর সবজি- ফলমূল উৎপাদন করতে পারেন।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে