ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৮-১১-২০২৫ বিকাল ৫:২৬

নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্লিয়ারের সঙ্গে ধাক্কা লেগে রিপন হোসেন (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের খাঁনপুকুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রিপন হোসেন উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া গ্রামের সরদারপাড়া দুলু  (জটা) সরদারের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান। স্থানীয় ও নিহতের পরিবারের বরাদ দিয়ে তিনি বলেন, শুক্রবার রাতে ব্যক্তিগত কাজে যুবক রিপন হোসেন বাড়ি থেকে রাণীনগর বাজারে আসছিল। পথে খাঁনপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে রিপন হোসেন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের প্লিয়ারের সঙ্গে ধাক্কায় মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কেউ কোন অভিযোগ বা মামলা দায়ের করেনি।  নিহত রিপনের মরদেহ দামুয়াগ্রামে পারিবারিক করবস্থানে  দাফন সম্পূর্ণ  করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়