ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২৩-৬-২০২১ দুপুর ৩:০

আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে বুধবার (২৩ জুন) সকালে নগরীর টাউন হল প্রাঙ্গণে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান অতিথিসহ অন্য অতিথি ও নেতৃবৃন্দ। 

পুষ্পস্তবক অর্পণ করার পর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. ফরিদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ (এমপি)। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতা এমনিতে আসেনি। বঙ্গবন্ধুর ডাকে ও মুক্তিযুদ্ধাদের অংশগ্রহণের মাধ্যমে আমরা পেয়েছি লাল-সবুজের দেশ সোনার বাংলাদেশ। পেয়েছি স্বাধীন রাষ্ট্র ও নিজস্ব পতাকা।

তিনি আরো বলেন, যারা স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করে তারা দেশ ও জাতির শত্রু। পাশাপাশি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।  

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, বীর মুক্তিযুদ্ধা নাজিম উদ্দিন আহমেদ (এমপি), জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজ উদ্দীন মমতা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

এ সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, তাঁতী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান