চাঁদপুরে নৌকাবাসী জনগোষ্ঠীর মাঝে ভাসমান ওয়াশ সেন্টার হস্তান্তর
দাতা সংস্থা কোইকার অর্থায়নে এবং অক্সফাম ও সিএনআরএসের যৌথ সহোযোগিতায় চাঁদপুরে নৌকাবাসী জনগোষ্ঠীর মাঝে ভাসমান ওয়াশ সেন্টার হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় এ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা গেছে, প্রতিটি ভাসমান ওয়াশ সেন্টারে রয়েছে নৌকাবাসী নারী-পুরুষের জন্য আলাদা আলাদা টয়লেট, রান্না এবং খাবারের জন্য বিশুদ্ধ পানি। ওয়াশ সেন্টারগুলো চাইলেই এক স্থান থেকে অন্য স্থানে নেয়া যাবে। এগুলোর পরিচর্যার অর্থ জোগানের জন্য একটি হাইজিন সেন্টার করা হয়েছে, যাতে নৌকাবাসী কর্মহীন নারীরা স্যানিটারি প্যাড এবং মাস্ক তৈরি করবেন।
ভাসমান ওয়াশ সেন্টার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। আমাদের দেশের জনগোষ্ঠীর বৃহৎ একটি অংশ নদীর উপর নির্ভরশীল। আর নৌকাবাসী জনগোষ্ঠীরা জীবন ও জীবিকার পুরোটা নদীর উপর। কারণ তারা নদীতে বসবাস করেন। তারা স্বাস্থ্যসেবার বিষয়ে যেমন অসচেতন, তেমনই সেবাগ্রহণ থেকেও অনেকাংশই বঞ্চিত থাকে। আজকে কোইকা'র অর্থায়নে এবং অক্সফাম ও সিএনআরএস এর সহোযোগিতায় চাঁদপুরে নৌকাবাসী জনগোষ্ঠীর মাঝে ভাসমান ওয়াশ সেন্টার হস্তান্তর করা হচ্ছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এটি একটি মহতী উদ্যোগ।
তিনি আরো বলেন, সরকার পিছিয়ে পরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমি মনে করি, সরকারের পাশাপাশি যারা সমাজের বিত্তশালী আছেন তারা যদি এগিয়ে আসেন, তবে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী আরো বেশি সুন্দর জীবন-যাপনের সুযোগ পাবে। পাশাপাশি সরকারের লক্ষ্য এবং প্রচেষ্টা আরো দ্রুত সাফল্য পাবে। চাঁদপুরের পাশাপাশি দেশের অন্যান্য জেলাগুলোতেও যদি নৌকাবাসীদের এমন ভাসমান ওয়াশ সেন্টার করা হয় তবে, এই জনগোষ্ঠী উপকৃত হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর সোহেল রানা।
প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন কোইকা'র কো-অর্ডিনেটর জীনবো চুঁই, অক্সফাম এর জলবায়ু অধিকার টিমের হেড অব পোগ্রাম সাসকিয়া গ্রার্জেন।সকলকে স্বাগত জানান, দাতা সংস্থা কোরিয়া ইন্টারন্যাশলান কর্পোরেশন এজেন্সি (কোইকা) কান্ট্রি ডিরেক্টর ইউং অহ দো, অক্সফাম বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর আশিষ দামলে, সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর সিনিয়র পোগ্রাম অফিসার মুখলেসুর রহমান চৌধুরী।
অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন- অক্সফাম বাংলাদেশ এর প্লানিং স্পেশালিষ্ট দ্রুবরাজ দে, নৌকাবাসী জনগোষ্ঠীর মধ্যে বক্তব্য রাখেন, দুলাল মিয়া, জেসমিন বেগম প্রমুখ।নৌকাবাসী জনগোষ্ঠীদের প্রতিনিধিদের হাতে ভাসমান ওয়াশ সেন্টারের প্রতীকি হস্তান্তর পর্বের সঞ্চালনায় ছিলেন সিএনআরএস এর ফিল্ড অফিসার আয়েশা সিদ্দিকা।
এর আগে গত ৭ ডিসেম্বর কর্মশালার মাধ্যমে ভাসমান ওয়াশ সেন্টার ব্যবহার, রক্ষণাবেক্ষণ এবং এটি ব্যবহারকারী নৌকাবাসীদের অবহিত করা হয়। সবশেষে প্রায় ৫ শতাধিক নৌকাবাসীর প্রত্যক্ষ ভোটে ১১ জন নারীকে নির্বাচন করা হয়। এ দলটির নাম দেয়া হয়েছে ‘নারী ওয়াশ দল’।
এমএসএম / জামান
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত