তাড়াশের ইউপি সদস্য মালতি রানী আর নেই
সিরাজগঞ্জের তাড়াশের তালম ইউনিয়নের বর্তমান মহিলা মেম্বর আদিবাসী উড়াও সম্প্রদায়ের সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব মালতি রানী উড়াও আর নেই। উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গ্রামের জ্ঞানেন্দ্রনাথ উড়াওয়ের স্ত্রী মালতী রানী উড়াও (৫০) গত মঙ্গলবার গ্যাসফর্ম করলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে স্বামী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মালতি রানী আদিবাসী সম্প্রদায়ের মেয়ে হলেও তিনি সব ধর্মের মানুষের কাছে ছিলেন বিপদের বন্ধু। কেননা, যে কোনো সমস্যা নিয়ে তার কাছে গেলে তিনি সমস্যা সমাধানের জন্য প্রাণপণ চেষ্টা করতেন। তিনি উপজেলার নারী উন্নয়নের বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসছে। ওই দিনই গুল্টা মহাশ্মশানে তাকে দাহ করা হয়।
এমএসএম / জামান
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং
টেকনাফে পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেপ্তার, জব্দ নোহা গাড়ি