ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় ৫ শতাধিক সিএনজি শ্রমিকের মাঝে ঈদবস্ত্র বিতরণ


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৩-৪-২০২২ দুপুর ৩:৫৪

কুমিল্লা জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের (রেজি : ১৫৬৯) টমছমব্রিজ প্রধান কার্যালয়ের অধিনী ৫ শতাধিক সিএনজি শ্রমিকের মাঝে ঈদবস্ত্র ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সংরক্ষিত মহিলা আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা শ্রমিকদের মাঝে ঈদবস্ত্র বিতরণের উদ্বোধন শেষে আজ শনিবার দুপুরে টমছমব্রিজ কোটবাড়ী সিএনজি স্ট্যান্ডে ৫ শতাধিক সিএনজি ড্রাইভারের মাঝে লুঙ্গি, সেমাই, চিনি ও চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের কুমিল্লা আঞ্চলিক অফিসের অর্গানাইজার মো. গোলাম সহিদ সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলমসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। 

এ বিষয়ে শ্রমিক নেতা আলম জানান, মহিলা এমপি আঞ্জুম সুলতানা সীমা আপার উদ্যোগে শুক্রবার বিকেলে ড্রাইভারদের মাঝে ৫০টি লুঙ্গি বিতরণের উদ্বোধন করা হয়। আজ শনিবার আমরা বাকি ড্রাইভারদের মাঝে ঈদসামগ্রী, ঈদবস্ত্র ও নগদ অর্থসহ প্রদান করি। এছাড়াও আমাদের সংগঠনের বিভিন্ন শাখার উদ্যোগেও এ কার্যক্রম চালিয়ে যাবে।

তিনি আরো জানান, আমরা শ্রমিকদের দুঃখে, সুখে কাজ করছি। শ্রমিকদের পাশে থেকে চিকিৎসা, পঙ্গুত্ব ভাতা, পেনশন, অবসর ভাতাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছি।

এ বিষয়ে শ্রম দপ্তরের কর্মকর্তা মো. গোলাম সহিদ সরোয়ার জানান, শ্রমিকদের মাঝে এ রকম ঈদবস্ত্র ও ঈদসামগ্রী বিতরণ আগে দেখিনি। আমি অত্যানত খুশি। শ্রমিক নেতারা এভাবে শ্রমিকদের পাশে দাঁড়ান তা আগে কখনো দেখিনি। 

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত