বগুড়ার শেরপুরে প্রতিপক্ষের লাথির আঘাতে গর্ভজাত শিশুর মৃত্যু
বগুড়ার শেরপুরের পারভবানীপুর পশ্চিম পাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে প্রতিপক্ষ ৫ মাসের গর্ভবতী এক গৃহবধুর পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে।
জানা গেছে, উপজেলার খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর পশ্চিম পাড়া গ্রামের হায়দার আলীর ছেলে আলাল হোসেন গত মঙ্গলবার সকালে প্রতিবেশী মৃত মোবার আলীর ছেলে জাবেদ আলীর বাড়ির সামনে কাশেম মাস্টারের ছেলে চান্দু মিয়ার জায়গায় গরুর আবর্জনা ফেলে।
এই নিয়ে জাবেদের স্ত্রী রেহেনার সাথে আলালের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায় আলালরা উত্তেজিত রেহেনাকে মারপিট করতে থাকে। খবর পেয়ে পরিবারের লোকজন বাড়ির ভিতর থেকে এগিয়ে আসলে জাবেদ ও তার ছেলে জনিকেও মারপিট করে।
এ সময় জনির স্ত্রী ৫ মাসের গর্ভবতী সুলতানা এগিয়ে আসলে তার পেটে লাথি মারলে সে গুরুতর আহত হয়। পরে লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সেখানে সুলতানার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ার কারণে তার পেটের বাচ্চা মারা যায় বলে পরিবারের লোকজন জানিয়েছেন। মারপিটের ঘটনায় শেরপুর থানায় উভয় পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, মারামারির ঘটনায় উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। পেটের বাচ্চা মারা গেছে কিনা তা এখনো জানিনা।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied