ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে নবাগত জেলা প্রশাসকের যোগদান


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৩-৬-২০২১ বিকাল ৫:২১
মানিকগঞ্জে নবাগত জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মুহাম্মদ আব্দুল লতিফ যোগদান করেছেন। তার এ যোগদানের মধ্য দিয়ে তিনি প্রাক্তন জেলাপ্রশাসক এস এম ফেরদৌস এর স্থলাভিষিক্ত হলেন।
 
মঙ্গলবার (২২ জুন) তিনি তার দায়িত্বভার গ্রহণ করার পর জেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।  জেলাপ্রশাসক জনাব মুহাম্মদ আব্দুল লতিফ এর জন্মস্থান জামালপুর জেলায়।তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং গ্রিনিচ বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ড থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট এ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
 
এরপর রংপুর জেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করেন। তারপর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মাদারীপুর ও মানিকগঞ্জের সিংগাইরে এ দায়িত্ব পালন করেছেন। পরে গোপালগঞ্জ এর কাশিয়ানী ও ঢাকার ধামরাই এ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন শেষে ঢাকার বিয়াম ফাউন্ডেশনে কাজ করেন।
 
এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ময়মনসিংহে দায়িত্ব পালন শেষে  জনপ্রশাসন মন্ত্রণালয় এ সিনিয়র সহকারী সচিব ও পরবর্তীতে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
 
বর্তমানে মাঠপ্রশাসন ও মন্ত্রণালয়ের কাজের অভিজ্ঞতায় তিনি সরকারের নির্দেশনায়  মানিকগঞ্জ জেলাপ্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। 

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ