তানোরের সিধাইড় গভীর নলকূপ অপারেটরের অনিয়ম-দুর্নীতি
রাজশাহীর তানোর উপজেলার জামিন সিধাইড় গ্রামে (বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের বিএমডিএ) একটি গভীর নলকূপ অপারেটরের দৌরাত্ম্যে স্থানীয় কৃষকরা অতিষ্ঠ হয়ে উঠেছেন।
জানা গেছে, কৃষকগণের মতামতের ভিত্তিতে নতুন অপারেটর নিয়োগের সুপারিশ করা হলেও পুরাতন অপারেটর দায়িত্ব ছাড়ছে না। এ ঘটনায় কৃষকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। ছড়িয়ে পড়েছে উত্তেজনা।
স্থানীয়রা জানান, উপজেলার জামিন সিধাইড় এলাকার ১০৬নং জামিন সিধাইড় মৌজায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ রয়েছে। বাসারতউল্লাহ পিতা মরহুম সোবহান আলী, সাং জামিন সিধাইড় ওই গভীর নলকূপের অপারেটর। তিনি নিজ ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন অজুহাতে সেচ চার্জ আদায়ের নামে ও ড্রেন মেরামত, লাইনম্যান ভাতা, ট্রান্সফরমার মেরামত, ভোল্টেজ বাড়ানো, নৈশপ্রহরী ভাতা, অফিস খরচ ইত্যাদি অজুহাতে কৃষকদের কাছে থেকে জোরপুর্বক টাকা আদায় করছেন। না দিলে জমিতে নিয়মিত সেচ দেন না। এছাড়াও তিনি গভীর নলকূপের আয়-ব্যয়ের কোনো হিসাব কাউকে দেন না বলে কৃষকরা অভিযোগ করেছেন।
স্থানীয় কৃষক শফিকুল (৩৫), নাজমুল ও মনিরুল (৪০) অভিযোগ করে বলেন, গভীর নলকূপ থেকে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) খাবার পানি সরবরাহ প্রকল্প চালু করেছে। সেখানে প্রতিটি ট্যাপ কলের নতুন লাইন নিজের টাকায় সম্পূর্ণ করার পরও লাইনম্যান মান্নানকে ৫০০ টাকা ঘুষ না দিলে পানির লাইন দেয়া হয় না। আবার পুকুরে সেচ দিচ্ছে আর সাধারণ কৃষকের ফসলের জমিতে সেচ দেয়া হচ্ছে না। এমনকি তিনি জোরপূর্বক কৃষকের জমি ভ্রম্যমাণ আলু চাষিদের কাছে ইজারা দিতে বাধ্য করছেন। এছাড়াও খাবার পানির সংকট দূর হয় না।
ওই গভীর নলকূপের অপারেটর বাসারতুল্লাহর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied