ফসলি জমির বুকে ‘নিঃসঙ্গ’ সেতু
চারদিকে ফসলি জমি। যেদিকে চোখ যায় শুধু বোরো ক্ষেত। এরই মধ্যে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে একটি ব্রিজ। নেই কোনো সংযোগ সড়ক। ফলে রাজশাহীর তিন উপজেলা তানোর, মোহনপুর এবং গোদাগাড়ীর মানুষের জন্য তৈরি করা ব্রিজটি কোনো কাজে আসছে না।
স্থানীয়রা বলছেন, ব্রিজটি তৈরি করে সরকারি অর্থ অপচয় করা হয়েছে।
জানা গেছে, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৩ সালে ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেন তানোরের চান্দুড়িয়া ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান মফিজ উদ্দিন।
সরজমিনে দেখা যায়, রাজশাহী-তানোর সড়ক থেকে নেমে দেওতলা গ্রামের মধ্যদিয়ে চলে গেছে একটি রাস্তা। এরপর শুরু হয়েছে মাঠ। প্রায় ১৫ মিটার পর সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিনের পুকুর পাড়ে শেষ হয়েছে রাস্তাটি।
চান্দুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন বলেন, প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। কিছুটা রাস্তা তৈরি বাকি ছিল। জমি অধিগ্রহণের প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied