ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মানবাধিকার বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে : সিনিয়র ও জেলা দায়রা জজ মো. আতাবুল্লাহ


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৫-৪-২০২২ দুপুর ১:৭

বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে জেলা আইনজীবীদের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ বলেন, মানবাধিকার সৃষ্টির লগ্ন থেকেই লঙ্ঘিত হয়ে আসছে। কিন্তু তারই মধ্যদিয়ে মানুষ দুর্বলদের পাশে দাঁড়িয়েও কাজ করে আসছে। আমাদের এই ছোট্ট দরিদ্র দেশে সকলের প্রচেষ্টায় আজ উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। বর্তমানে পাকিস্তান, শ্রীলংকা ও মিয়ানমারসহ বিভিন্ন দেশে অর্থনৈতিক অবস্থার চেয়ে বাংলাদেশ অনেক ভালোভাবে এগিয়ে যাচ্ছে। আর এটাই একমাত্র সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আজকে যারা মানবাধিকার নিয়ে কাজ করছেন, কেউবা মানবাধিকার লঙ্ঘন করছেন। কিন্তু সেখানে আপনারা গিয়ে হাজির হচ্ছেন আর বিষয়গুলোকে তুলে ধরছেন। আমি আশা করবো আগামী দিনে তৃণমূল থেকে মানবাধিকার বাস্তবায়নে নতুন নেতৃত্ব উঠে আসবে।

গতকাল রোববার (২৪ এপ্রিল) বিকেলে কুমিল্লা জেলা আইনজীবী ভবনে ৭নং হল রুমে আয়োজিত জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাড. মো. আহসান উল্ল্যাহ খন্দকার ও সাধারণ সম্পাদক অ্যাড. মো. আবু তাহেরসহ নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা ও জেলা কমিটির সদস্যদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এম এ করিম মজুমদারের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডেপুটি গর্ভনর মো. মোস্তাক আহমেদ ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক পিপি অ্যাড. মোস্তাফিজুর রহমান লিটন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুবুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ উর রহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর সাহাবুদ্দিন, সোনার বাংলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল সেলিম রেজা সৌরভ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের দক্ষিণ জেলা কমিটির নির্বাহী সভাপতি মো. আলী আকবর।

কাজী মাসউদ আলমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মুরশিদুল আলম সোহেলসহ জেলা কমিটির নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত