ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে কেন্দ্রীয় যুবলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২৫-৪-২০২২ দুপুর ১:৪৭

কুমিল্লার চৌদ্দগ্রামে পবিত্র মাহে রমজানে রোজাদারদের সম্মানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় যুবলীগের উদ্যোগে বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অফবিট রিসোর্টের সামনে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চৌদ্দগ্রামের কৃতী সন্তান মোহাম্মদ জসিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ফুয়াদ বিন জামাল, চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নের আওয়ামী যুবলীগ ও সাবেক ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। চৌদ্দগ্রামেও মুজিবুল হক এমপি একজন যোগ্য লোক। তিনি তৃণমূল থেকে রাজনীতি করে আজকে এ পর্যায়ে এসেছেন। তিনি বারবার নমিনেশন চাইবেন, আমাদের কোনো আপত্তি নেই। তিনি সবাইকে বলুক, আমরা তার পক্ষে থাকব। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ চৌদ্দগ্রামে কাজ করে যাচ্ছে। কিন্তু মিথ্যা অজুহাত তুলে চৌদ্দগ্রামে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ত্যাগী নেতাদের তথ্যপ্রযুক্তি আইনে মামলা দিয়ে হয়রারি করা হচ্ছে। সবাই মিলে চৌদ্দগ্রামকে আরো এগিয়ে নিতে হবে। আমাদের চৌদ্দগ্রামে সেবা দেয়ার যে মানসিকতা, সেগুলো বন্ধ করা যাবে না। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ- রাজনীতির মধ্যে কোনো ভেদাভেদ হবে না। কোনো নেতা ও কর্মীকে পিছিয়ে দেয়া যাবে না।

এমএসএম / জামান

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি ৩ চারদিন পর হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক